প্রতিবেদক, বিডিজেন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন রাজনৈতিক শক্তির জন্য তাঁর ছাত্র–জনতার কাতারে থাকা প্রয়োজন। এ কারণেই তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং করেন নাহিদ ইসলাম। তখন তিনি এ কথা বলেন। এ সময় সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি। গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে।’
নাহিদ ইসলাম বলেন, ৬ মাসে তিনি দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ৬ মাস খুবই কম সময়। তারপরও তিনি চেষ্টা করেছেন বলে জানিয়ে বলেন, তাঁর কাজের মূল্যায়ন জনগণ করবে।
নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে, সেখানে অংশগ্রহণ করার তাঁর অভিপ্রায় আছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে। আলোচনা রয়েছে, এই দলে নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল।
আরও পড়ুন

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।