logo
খবর

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

সংবাদদাতা, সিলেট০১ জুন ২০২৫
Copied!
সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত
সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলভিশন

সিলেট জেলার গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো–বখতিয়ারঘাট এলাকার মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তাঁর স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া বেগম (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রোববার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। 

খলকুর রহমান বলেন, স্ত্রী ও দুই শিশু নিয়ে ইয়াজ উদ্দিন ঘরের একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় হঠাৎ ইয়াজ উদ্দিনের আধাপাকা ঘরের ওপর টিলা ধসে পড়ে। এতে ৪ জন মাটি চাপা পড়ে মারা যায়।

একই রাতে উপজেলার চৌধুরী বাজার ও বিয়ানীবাজার এলাকায়ও টিলা ধসের খবর পাওয়া গেছে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে