logo
খবর

জুলাই সনদ কখনোই সংবিধানের ওপর প্রাধান্য পেতে পারে না: গণফোরাম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ আগস্ট ২০২৫
Copied!
জুলাই সনদ কখনোই সংবিধানের ওপর প্রাধান্য পেতে পারে না: গণফোরাম
রাজধানীর পল্টনে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনছবি: প্রথম আলো

জুলাই সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল। এই রাজনৈতিক সমঝোতার দলিল কখনোই সংবিধানের ওপরে প্রাধান্য পেতে পারে না বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘এটাই আমাদের সবচেয়ে বড় আপত্তির একটি জায়গা।’

খবর প্রথম আলোর।

রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। শনিবার (২৩ আগস্ট) জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, ‘জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর একটি সমঝোতার দলিল। আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবে, তাদের এই জুলাই সনদকে বাস্তবায়নের দায় রয়েছে। জাতির কাছে তারা অঙ্গীকার করবে। কিন্তু আমরা সংবিধানের ওপরে এটাকে স্থান দেওয়ার পক্ষে না।’

‘জুলাই সনদ নিয়ে আইনি প্রশ্ন উত্থাপন করা যাবে না’ এমন প্রসঙ্গ তুলে মো. মিজানুর রহমান বলেন, ‘এটার বিপক্ষে আমরা। কারণ, আমাদের সংবিধানে ১০২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিক যদি কোনো বিষয়ে সংক্ষুব্ধ হন বা ক্ষতিগ্রস্ত হন, তাহলে তিনি উচ্চতর আদালতে যেতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে একটা রাজনৈতিক সমঝোতার দলিল নিয়ে কোনো নাগরিক প্রশ্ন তুলতে পারবেন না এবং কোথাও কোনো রকম আলোচনা করতে পারবেন না, এই ধরনের একটি প্রস্তাবনাকে আমরা সমর্থন করি না।’

জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অঙ্গীকার থাকা দরকার বলেও উল্লেখ করেন গণফোরামের এই নেতা।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দিতে হবে, এটা আমরা গ্রহণ করছি না। সুতরাং আইনি কাঠামো যতটুকু দেওয়া সম্ভব, আমরা দেব; সংবিধান সংবিধানের জায়গায় থাকবে।’

কোনো বিষয়ে মতানৈক্য থাকলে তা সংবিধানের ১০৬ ধারার মাধ্যমে মতামত নেওয়া যেতে পারে বলে মনে করেন সুব্রত চৌধুরী। পাশাপাশি জুলাই সনদের যতটুকু এখন বাস্তবায়ন করা সম্ভব হবে না, তা আগামী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

২০ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

২ দিন আগে