logo
খবর

দক্ষিণ কোরিয়া যাওয়া হলো না সুলতানের, ট্রাকের ধাক্কায় মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ নভেম্বর ২০২৪
Copied!
দক্ষিণ কোরিয়া যাওয়া হলো না সুলতানের, ট্রাকের ধাক্কায় মৃত্যু
প্রতীকী ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া যাওয়ার লটারি জিতেছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার শাহ সুলতান ফাহাদ (২০)। সেই লক্ষ্যে ঘাটাইলের সাগরদিঘি বাজারে একটি প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষা শিখতে যেতেন। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

খবর প্রথম আলো অনলাইনের।

স্বজন ও এলাকাবাসীরা আফসোস করে বলছেন, স্বপ্নবাজ এই তরুণের আর কোরিয়া যাওয়া হলো না। দুর্ঘটনায় ফাহাদের আরেক ভাই শাহ পরান গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ ও পরান সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে ফাহাদ ও পরান সাগরদিঘি বাজারে কোরিয়ান ভাষার ক্লাস করে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৮টার দিকে কামালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ফাহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ভাই শাহ পরান সামান্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সাগরদিঘি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আজ (শুক্রবার) সকালে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, শাহ সুলতান এলাকায় নম্র-ভদ্র ছেলে হিসেবে পরিচিত। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে