প্রতিবেদক, বিডিজেন

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (সাবেক জহুর আহমেদ চৌধুরী) স্টেডিয়ামে বাংলাদেশ জিতেছে ইনিংস ও ১০৬ রানে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ।
আজ বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দিনে স্কোরবোর্ডে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ অপরাজিত ছিলেন ১৬ রানে। তিনি আজ খেলেছেন ১০৪ রানের এক ইনিংস। বাংলাদেশ মিরাজের সেঞ্চুরিতে সংগ্রহ নিয়ে যায় ৪৪৪ রানে। মিরাজের পাশাপাশি সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। তিনি করেন ১২০।

জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করেছিল ২২৭ রান। ফলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিড পায় ২১৭ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১১১ রানে। মিরাজ ৩২ রানে পান ৫ উইকেট। এ ছাড়া, তাইজুল ৪২ রারন পান ৩ উইকেট। নাঈম হাসান ১ উইকেট পেয়েছেন ৩৪ রানে।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন বেন কারেন। ক্রেইগ আরভিন করেন ২৫।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ২২৭ ও ৪৬.২ ওভার ১১১ (কারেন ৪৬, আরভিন ২৫; মিরাজ ৫/৩২, তাইজুল ৩/৪২, নাঈম ১/৩৪)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৯১/৭ (সাদমান ১২০, মুশফিক ৪০, এনামুল ৩৯, মুমিনুল ৩৩, নাজমুল ২৩, মিরাজ ১৬*, তাইজুল ৫*; মাসেকেসা ৩/৪৪, মুজারাবানি ১/৪৪, বেনেট ১/৪৯, মাসাকাদজা ১/৭৭)। ২য় ইনিংস: ১২৯.২ ওভারে ৪৪৪ (সাদমান ১২০, মিরাজ ১০৪, তানজিম ৪১, মুশফিক ৪০, এনামুল ৩৯, মুমিনুল ৩৩, নাজমুল ২৩, তাইজুল ২০; মাসেকেসা ৫/১১৫)।
ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজ ১–১ ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান মিরাজ।
ম্যান অব দ্য সিরিজ: মেহেদী হাসান মিরাজ।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”