বিডিজেন ডেস্ক

চাঁদপুরে প্রবাস থেকে দেশে ফেরা এক ব্যক্তির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রায় ৫০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।
খবর আজকের পত্রিকার।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর সদরের দক্ষিণ মজুপুর কাজীবাড়ীর খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও তাঁর মা নুরজাহান বেগম মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে ডাকাত দল একটি পিকআপ ভ্যান দিয়ে গাড়িটির গতিরোধ করে দেশীয় অস্ত্রসহ হামলা করে।
এ সময় ডাকাতেরা মাইক্রোবাসটি ভাঙচুর করে ১০ ভরি সোনা, ৩০ হাজার ইউএস ডলার, কিছু টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। প্রবাসী জাহাঙ্গীরের সঙ্গে থাকা চাচা সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জের বারেকের দোকান থেকে শুরু করে কাজীরগাঁও চৌরাস্তা সড়কে এক মাসে ৩ প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনাটি তারা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।
সূত্র: আজকের পত্রিকা

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”