logo
খবর

নতুন মামলায় আমু, আনিসুল, পলকসহ ৬ জন গ্রেপ্তার

প্রতিবেদক, বিডিজেন২১ এপ্রিল ২০২৫
Copied!
নতুন মামলায় আমু, আনিসুল, পলকসহ ৬ জন গ্রেপ্তার
আমির হোসেন আমু, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক (বাঁ থেকে)। ফাইল ছবি

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও আনিসুল হকসহ ৬ জনকে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার (২১ এপ্রিল) এই আদেশ দেন।

অন্য যাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা হলেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহমেদ পলক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা।

আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার পর কারাগার থেকে আমির হোসেন আমু, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলকদের আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টার দিকে তাঁদের আদালতকক্ষে তোলা হয়। এরপর শাহবাগ থানায় করা হত্যা মামলায় আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে, মিরপুর থানায় করা হত্যা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়। আর মিরপুর থানার আরেকটি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া, শেরেবাংলা নগর থানার একটি হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার দেখানো হয়।

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ১৩ আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক। এরপর বাকিরা গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১২ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে