logo
খবর

হবিগঞ্জে বাড়ি ফেরার পথে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ জানুয়ারি ২০২৫
Copied!
হবিগঞ্জে বাড়ি ফেরার পথে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি: সংগৃহীত

ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে ২ নারীর ওপর হামলা এবং ১ জনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

খবর ডেইলি স্টার বাংলার।

শনিবার (১৮ জানুয়ারি) চুনারুঘাট থানায় মামলার পর ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পারভেজ মিয়া (২৫) অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার নথি থেকে জানা যায়, হামলার শিকার ১৭ ও ১৮ বছরের ২ নারী ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাদের একজনের বিয়ের জন্য গত বুধবার (১৫ জানুয়ারি) তারা বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে নবীগঞ্জ উপজেলায় বাড়িতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। যাত্রীদের নিষেধ সত্ত্বেও অটোরিকশাচালক পথে ৩ যুবককে অটোরিকশায় তোলেন। চুনারুঘাটে নিয়ে ১ জনকে সংঘষবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। অপর কিশোরী পালিয়ে যেতে সক্ষম হন।

পরে গ্রামবাসীর সহায়তায় তারা বাড়িতে পৌঁছায়।

শনিবার চুনারুঘাট থানায় ৪ জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারীর মা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্র: ডেইলি স্টার বাংলা

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে