logo
খবর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর নিজ গ্রামে দাফন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ সেপ্টেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর নিজ গ্রামে দাফন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই প্রবাসী শামীম ও তুহিনের মরদেহ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন।

খবর ঢাকা পোস্টের।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) ও একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামীম রেজা (২৩)। তারা দুজনই মালয়েশিয়ার একটি পামবাগানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত রোববার (৩১ আগস্ট) মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে এবং এতে নিহত হন তুহিন আলী ও শামীম রেজা। পরে আজকে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাদের মরদেহ গোমস্তপুর উপজেলার নিজ নিজ গ্রামে পৌঁছায় এবং বেলা সাড়ে ১১টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, গত রোববার তুহিন-শামীমসহ ৫ জন শ্রমিক ওভারটাইম কাজের জন্য গিয়েছিলেন। কাজ শেষে পিকআপে করে ফেরার পথে সুঙ্গাই কোয়ান এলাকার পাহাড়ি রাস্তায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সঙ্গে থাকা ৩ জন লাফ দিয়ে বাঁচলেও পিকআপসহ তুহিন ও শামীম সড়ক থেকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা ২ জন মারা যান।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি বলেন, গোমস্তাপুর উপজেলার দুইজন প্রবাসী মালয়েশিয়ায় কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের মরদেহ নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের পরিবারের খোঁজখবর নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। এছাড়া তাদের পরিবারের আরও কোনো সহযোগিতা লাগলে আমরা উপজেলা প্রশাসন থেকে তা করতে প্রস্তুত রয়েছি।

সূত্র: ঢাকা পোস্ট

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৫ দিন আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

৫ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৮ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১০ দিন আগে