logo
খবর

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করে যাবে: পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ অক্টোবর ২০২৪
Copied!
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করে যাবে: পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার
ম্যাথু মিলার। ছবি: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া

অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গা শরণার্থী প্রশ্নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা বলেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বৈঠকের প্রসঙ্গ তোলেন। তিনি প্রশ্ন করেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে দেশটির সঙ্গে সম্পর্কের বিষয়ে কী পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন?

জবাবে মিলার বলেন, ‘উল্লিখিত সব প্রশ্নে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার (ড. ইউনূস) সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর (ব্লিংকেন) ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং উল্লিখিত সব ক্ষেত্রে অগ্রগতির জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।’

আরেক প্রশ্নে ওই সাংবাদিক গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের বৈঠকের প্রসঙ্গ তোলেন। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে সেখান থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ আছে। এ ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে বাংলাদেশকে নিয়ে কোনো কিছু আলোচনা হয়েছে কি না।

জবাবে মিলার বলেন, ‘আমি আপনাকে বলতে পারি যে ভারত সরকারের সঙ্গে আমাদের বৈঠকে প্রায়ই বাংলাদেশসহ আঞ্চলিক বিষয়গুলো উঠে আসে। তবে এ নিয়ে সুনির্দিষ্ট করে বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই।’

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে