বিডিজেন ডেস্ক

ইতালিতে সাগর বালা অভি (২২) নামের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। অভি মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। ইতালি থেকে তার মৃত্যুর খবর এলে পরিবারে শুরু হয়েছে শোকের মাতম।
খবর আজকের পত্রিকার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভির মৃত্যুর খবর পান দেশে থাকা পরিবারের লোকজন। তার পরিবারকে খবরটি জানান নিহত অভির মামাতো ভাই ইতালিপ্রবাসী শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন নিহত ব্যক্তির দেশের বাড়িতে ভিড় করছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ধারদেনা করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যান সাগর বালা অভি। ইতালিতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। বেশ কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন সাগর।
পরে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পরের দিন বুধবার দুপুরে অভির মৃত্যুর খবর পান পরিবারের লোকজন। এতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সবাই।
অভির বাবা কুমোদ বালা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিভিন্ন স্থানে তল্লাশিসহ ইতালির পুলিশ কাজ শুরু করেছে। মরদেহের পাশ থেকে আমার ছেলের ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করে ইতালির পুলিশ। আমি এ ঘটনার বিচার চাই।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘ঘটনার কথা শুনেছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তাদের সহযোগিতা করা হবে।’
সূত্র: আজকের পত্রিকা

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”