বিডিজেন ডেস্ক

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী অরিত্র হাসানের চার দিনেও সন্ধান মেলেনি। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত সাগরের মহেশখালীর সোনাদিয়া থেকে টেকনাফের নাফ নদী মোহনা পর্যন্ত ১৫০ কিলোমিটার এলাকায় তার খোঁজে তল্লাশি চালানো হয়।
খবর আজকের পত্রিকার।
গত মঙ্গলবার সকালে অরিত্র হাসান ও তাঁর দুই সহপাঠী সাগরে গোসলে নেমে ভেসে যান। আড়াই ঘণ্টার মধ্যে কে এম সাদমান রহমান সাবাব (২১) নামের এক শিক্ষার্থীর মরদেহ সৈকতে ভেসে আসে। পরদিন বুধবার সকালে ২৫ কিলোমিটার উত্তরে শহরের নাজিরারটেক শুঁটকি মহাল সৈকতে ভাসমান অবস্থায় আসিফ আহমেদ (২২) নামের আরও এক শিক্ষার্থীর মরদেহ পাওয়া যায়।
আসিফ বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে এবং চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। সাবাব ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে এবং একই বিভাগের শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। নিখোঁজ অরিত্র হাসান বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের সাকিব হাসানের ছেলে।
নিখোঁজ অরিত্র হাসানের সন্ধানে সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি জানান, অরিত্র হাসান নিখোঁজের চার দিন হলো। তাঁর সন্ধানে ফায়ার সার্ভিস, লাইফ গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীদের সমন্বয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় মহেশখালীর সোনাদিয়া প্যারাবন এলাকায় তল্লাশি অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের সৈকত কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় অরিত্র হাসান নিখোঁজের ৮৪ ঘণ্টা পার হয়েছে। কিন্তু কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী থেকে টেকনাফের নাফ নদীর মোহনা পর্যন্ত ১৫০ কিলোমিটার এলাকায় কোথাও তার হদিস মেলেনি। উদ্ধারকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।
অরিত্র হাসানের বাবা সাকিব হাসান বলেন, ‘আমি একজন ভাগ্যবিড়ম্বিত হতভাগা ও অসহায় বাবা। আমার কিছু বলার নেই, বলার মতো মানসিক অবস্থাও নেই। কিন্তু এ জন্য তো তারা যে রিসোর্টে উঠেছিল, সেই রিসোর্ট কর্তৃপক্ষও দায় এড়াতে পারে না। কারণ, সেখানে সৈকত যে বিপজ্জনক, তা নিয়ে তারা সতর্ক করেননি।’ একই সঙ্গে তিনি এই অব্যবস্থাপনার জন্য রাষ্ট্রকেও অভিযুক্ত করেন।
উদ্ধার অভিযান চালানো বেসরকারি সংস্থা সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সম্প্রতি কক্সবাজার শহর থেকে হিমছড়ি পর্যন্ত সৈকতে একাধিক গুপ্তখালের সৃষ্টি হয়েছে। এসব এলাকার মধ্যে শহরের লাবণী থেকে কলাতলী পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে কেবল গোসলে নেমে বিপদে পড়া পর্যটকদের উদ্ধারের ব্যবস্থা রয়েছে। বাকি এলাকায় উদ্ধার তৎপরতা নেই।’
এর আগে চলতি বছরের ৮ ও ৯ জুন গোসলে নেমে বাবা-ছেলেসহ তিন পর্যটক, দুই রোহিঙ্গা কিশোর ও স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা
আরও পড়ুন

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”