logo
খবর

হবিগঞ্জে নির্মাণাধীন কারখানায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ ডিসেম্বর ২০২৪
Copied!
হবিগঞ্জে নির্মাণাধীন কারখানায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
বাহুবলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নির্মাণাধীন কারখানাটির টিনের ছাউনি উড়ে যায়। ছবি: দ্য ডেইলি স্টার বাংলা

হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের নির্মাণাধীন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

খবর দ্য ডেইলি স্টার বাংলার।

নিহতদের মধ্যে ২ জনের নাম জানা গেছে। তারা হলেন মিজান গাজী ও মাহফুজ। তারা দুজনেই কারখানার শ্রমিক। তাদের বাড়ি চাঁদপুরে।

স্থানীয়রা জানায়, বাহুবলের দুবাওই এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা তৈরি করছে। সকাল ৯টার দিকে একটি গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণ ঘটে, এতে ঘটনাস্থলেই ১ জন প্রকৌশলীসহ ২ জন নিহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছাউনি উড়ে যায়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। গুরুতর আহত ৫ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হলেও পথে দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী ও বাকী ৩ জন আকিজ গ্রুপের শ্রমিক বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে