logo
খবর

কামরুল ইসলাম ও আমির হোসেন আমুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
কামরুল ইসলাম ও আমির হোসেন আমুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
আমির হোসেন আমু সাবেক (বাঁয়ে) ও মো. কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাবেক আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম দায়িত্বে থাকার সময় ব্রাজিল থেকে নিম্ন মানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাৎ করেছেন। তাঁর নিজের নামে রাজধানীতে রয়েছে বাড়ি, ফ্ল্যাট ও বেশ কয়েক কাঠা জমি। আরও আছে দুটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি। এ ছাড়াও নিজের নামে ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঝালকাঠিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস সহকারী, নৈশপ্রহরী ও আয়া নিয়োগ দিয়ে কোটি কোটি ঘুষ নিয়েছেন। এ ছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারের কাজ করা ব্যক্তিদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করেছেন। তাঁর নামে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে জমা ও বিনিয়োগ রয়েছে ১১ কোটি ৩২ লাখ টাকার বেশি। এ ছাড়া তাঁর নিজের নামে ২০ কোটি ৩২ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

এই দুজনের বিরুদ্ধে এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ অক্টোবর) তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকার ঘুষ নিয়েছেন। খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাৎ করেছেন। তাঁর নিজের নামে রাজধানীর ৪৮/১ নম্বর আজগর লেনে একটি চারতলা বাড়ি, মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট, মিরপুর হাউজিং এস্টেটে ৪ কাঠা জমি, নিউ টাউনে ১০ কাঠা জমি, দুটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি (নম্বর-ঢাকা মেট্রো-ঘ, ১৫-৭৭০৭ এবং ঢাকা মেট্রো-ঘ, ১২-১৪৩৫) রয়েছে। কামরুল ইসলাম নিজে ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন। এ ছাড়া তিনি ও তাঁর অন্য আত্মীয়স্বজনের নামে-বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন।

আমির হোসেন আমু তাঁর নির্বাচনী এলাকা ঝালকাঠি-২-এ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী, নৈশপ্রহরী ও আয়া নিয়োগ দিয়ে কোটি কোটি ঘুষ নিয়েছেন। ঝালকাঠির এলজিইডি, শিক্ষাপ্রকৌশল ও গণপূর্ত অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারের কাজ করা ব্যক্তিদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করেছেন। ঢাকার ধানমন্ডি এলাকায় তাঁর নিজ নামে দুটি ফ্ল্যাট, মিরপুরে বাণিজ্যিক প্লট ও সাভারে অকৃষি জমি রয়েছে। তাঁর নামে ব্যাংক,আর্থিক প্রতিষ্ঠানে জমা ও বিনিয়োগ রয়েছে ১১ কোটি ৩২ লাখ টাকার বেশি। তাঁর নিজের নামে ২০ কোটি ৩২ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এ ছাড়া তিনি স্ত্রী ও অন্যান্য আত্মীয়স্বজনের নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে