logo
খবর

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ডিসেম্বরে আলোচনা হতে পারে: পররাষ্ট্র মন্ত্রণালয়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ নভেম্বর ২০২৪
Copied!
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ডিসেম্বরে আলোচনা হতে পারে: পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। ২১ নভেম্বর) ২০২৪। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

ডিসেম্বর মাসে ঢাকায় পররাষ্ট্রসচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত। বৈঠকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণসহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

তিনি জানান, আসন্ন সংলাপের প্রস্তুতি বিষয়ে এরই মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তৌফিক হাসান বলেন, “বিষয়টি (শেখ হাসিনাকে প্রত্যর্পণ) নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।”

জুলাই-অগাস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ভারতে থাকা শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সরকার তাঁকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করলেও তৌফিক হাসান বলেন, এ প্রক্রিয়া শুরু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা দিল্লির সঙ্গে কথা বলব এবং প্রয়োজনীয় নির্দেশ পেলেই বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব।”

ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি।

দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারকের (এমওইউ) পর্যালোচনা প্রসঙ্গে তৌফিক হাসান বলেন, এগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন।

তিনি বলেন, “সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো পদক্ষেপ বাস্তবায়নে সময় লাগবে। যদিও ১০০ দিনে সীমিত অগ্রগতি হয়েছে। আগামী মাসগুলোতে ‘উল্লেখযোগ্য অগ্রগতির’ আশা রয়েছে।”

ভারতীয় ভিসার বিষয়ে তিনি বলেন, ভারতীয় ভিসা সেন্টার চালু থাকলেও বর্তমানে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা আবেদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারের বিষয়টিও তুলে ধরেন তিনি।

ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান ভ্রমণের বিষয়ে তৌফিক হাসান জানান, পাকিস্তান যোগাযোগ পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, “বিষয়টি পর্যালোচনাধীন এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যথাসময়ে আপডেট জানানো হবে।”

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে