বিডিজেন ডেস্ক

আনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী ও কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
ফারহানের ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমি থেকে। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে চেলসি ছেড়ে ফুলহামে যোগ দেন তিনি। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি। তবে ২০ ম্যাচ খেলে ৭ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্টও করেন এই উইঙ্গার। গত মৌসুমে অনূর্ধ্ব-২১ দলেও অভিষেক হয় তাঁর। প্রিমিয়ার লিগ আন্তর্জাতিক কাপে বদলি হিসেবে নেমে গোল করেন পিএসভির বিপক্ষে।
ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তির পর ফারহান বলেন, ‘এ অনুভূতি সত্যিই বলে বোঝাতে পারব না। ফুটবল খেলার পর থেকেই এ মুহূর্তটির জন্য পরিশ্রম করে গেছি আমি। আর এখন এই পর্যায়ে পৌঁছেছি, অসাধারণ লাগছে।
ফারহান আরও বলেন, ‘আমি ফুলহামে যোগ দিই অনূর্ধ্ব-১৩ পর্যায়ে। এর পর থেকে যাত্রাটি ছিল রোলারকোস্টারের মতো। এখানে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল, যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে। আমার পরিবার সব সময় আমার স্বপ্নপূরণে পাশে থেকেছে। এ জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে তারা। সব সময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে।’
ফারহানের বাবা-মা দুজনেই বাংলাদেশি। তবে তাদের জন্মও ইংল্যান্ডে।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।