বিডিজেন ডেস্ক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্ট চালানোর সময় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে।
খবর ইনডিপেনডেন্ট অনলাইনের।
সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ককটেলসহ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তাররা হলেন চরকিং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে ইমাম হোসেন (৫০) ও একই ওয়ার্ডের প্রয়াত নুরুল হকের ছেলে নবীর উদ্দিন (৫০)।
পুলিশের ভাষ্য, সোমবার গভীর রাতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানকারী সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। জবাবে যৌথ বাহিনীর সদস্যরা ২৪ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
গ্রেপ্তারদের কাছ থেকে ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশি বন্দুক, ৮টি কার্তুজ, ২০টি ককটেল, কয়েকটি দেশি অস্ত্র জব্দ করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে অভিযানের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নৌবাহিনী হাতিয়া কন্টিজেন্টের প্রধান কমান্ডার আফসার আহাম্মেদ বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় হাতিয়ায় অভিযান চলছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় অভিযান পরিচালনায় অনেক কষ্ট করতে হচ্ছে।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”