logo
খবর

ভুল-বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রতিবেদক, বিডিজেন০৪ জুন ২০২৫
Copied!
ভুল-বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হচ্ছে, এমন সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর উল্লেখ করে ওইসব সংবাদমাধ্যমকে তাদের পাঠকের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ বুধবার (৪ জুন) দুপুরে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান উপদষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে খুবই উদার। সরকার সমালোচনাকে স্বাগত জানায়।

তিনি বলেন, 'ভুল সংবাদ প্রকাশের জন্য তাদের লাইসেন্স দেওয়া হয়নি। যারা ভুল কিংবা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।'

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'গুম কমিশন এখন পর্যন্ত ১ হাজার ৮৩৭টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই-বাছাই শেষ হয়েছে।'

আগামীকাল বৃহস্পতিবার গুমসংক্রান্ত প্রতিবেদনের ৭টি অধ্যায় জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন, 'গুমের ঘটনায় মূল কালপ্রিট ছিল র‍্যাব [র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন]। র‍্যাবের ইন্টেলিজেন্স উইং এ ঘটনায় সবচেয়ে বেশি জড়িত। যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে।'

তিনি আরও বলেন, 'গণভবনে যে বিশেষ মিউজিয়াম করা হচ্ছে, সেখানে গুমসংক্রান্ত লোমহর্ষক বিষয়ে মিউজিয়াম বানানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা।'

আগামী ৯ জুন লন্ডন সফরে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন তাঁর সফরসঙ্গী হবেন বলেও নিশ্চিত করেছেন প্রেস সচিব। 

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে