বিডিজেন ডেস্ক

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে রোববার (১৩ অক্টোবর) লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সবুজ (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার বেলা ৩টার পর প্রবাসী সামছুল হক নিখোঁজ হন। সামছুল হক পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার মাছ ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার ছেলে। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী সামছুল হকের কাছ থেকে গত বৃহস্পতিবার রাতে তার বন্ধু সবুজ মিয়া একটি মোবাইল ফোন কেনেন। মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় সামছুল হকের সঙ্গে সবুজের বাগ্বিতণ্ডা ঘটে। এরপর থেকে সামছুল হক নিখোঁজ হন।
রোববার দুপুরে স্থানীয়রা পুকুরে সামছুলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘মৃতদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। একই সঙ্গে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।’
জানা গেছে, আটক সবুজ পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ইয়ানবী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর এলাকার কবিলের মোড়ে বোনের বাড়িতে বসবাস করে আসছেন।
সূত্র: আজকের পত্রিকা ও দৈনিক ইত্তেফাক

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”