logo
খবর

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অপু বিশ্বাস

প্রতিবেদক, বিডিজেন১৩ জুলাই ২০২৫
Copied!
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাস জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

আজ রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিনের এই আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করে।

এর আগে এই মামলায় গত ২ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। এখন তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন।

গত মার্চ মাসে ঢাকার একটি আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে অভিযুক্ত করে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন গত ১৯ জুলাই।

আদালতের নির্দেশে পরবর্তী সময়ে রাজধানীর ভাটারা থানা-পুলিশ তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার কথা জানায়।

ভাটারা থানা-পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে, মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। তাঁদের মধ্যে আছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খান প্রমুখ। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এই অভিযুক্তরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে