বিডিজেন ডেস্ক

কথা ছিল, সাড়ে তিন লাখ টাকায় ওমানে নিয়ে চাকরি দেওয়া হবে। কিন্তু ভিসার ব্যবস্থা করলেও বিদেশে নেওয়ার পর সটকে পড়েন দালাল। অনেক কষ্ট, ভোগান্তির পর দেশে ফেরেন ওই প্রবাসী। দালালের কাছে ভিসার টাকা ফেরত চাইলে এবার প্রাণই কেড়ে নিল দালাল।
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমান পাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে। খুন হওয়া মনজুর আলম ওরফে বাবুল (৪৪) একসময় ওমানে থাকতেন।
এ ঘটনায় অভিযুক্ত দালাল মো. সোহেলকে আটক করে বাঁশখালী থানা-পুলিশে সোপর্দ করেছেন সেনাবাহিনীর টহল সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
নিহত মনজুর আলম ওরফে বাবুল উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত দলিলুর রহমানের ছেলে। তাঁর স্বজনেরা জানান, স্থানীয় দালাল মো. সোহেলের কাছ থেকে তিন বছর আগে সাড়ে তিন লাখ টাকায় একটি ভিসা নিয়ে ওমানে যান মনজুর আলম। সেখানে চাকরি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি; এ ছাড়া, ঠিকমতো খেতেও দেওয়া হতো না। এমনকি পরিবারের সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারেন, সে জন্য বাসার ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অবশেষে চট্টগ্রাম জেলার রাউজান এলাকার কিছু প্রবাসীর সহযোগিতায় দেশে চলে আসেন মনজুর।
নিহতের ছোট ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মনছুর আলম বলেন, ‘আমার ভাই দেশে এসে ভিসার টাকার জন্য আদালতে মামলা করেন। মামলা চলাকালে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের চেষ্টা করলেও সোহেলের পরিবার এতে রাজি হয়নি। আজ (শুক্রবার) সকালে ভিসার টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁদের এলাকায় ডেকে নেওয়া হয়। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে আমার ভাইকে ছুরিকাঘাত করেন সোহেল। এ সময় আমার ভাইয়ের চিৎকারে এলাকার লোকজন গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ছুরিকাহত মনজুরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: আজকের পত্রিকা

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”