logo
খবর

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ অক্টোবর ২০২৪
Copied!
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুক। পররাষ্ট্র মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা। ৩০ অক্টোবর ২০২৪। ছবি: সংগৃহীত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, ‘এ বিষয়ে কেবল আলোচনা হয়েছে। কোনো আনুষ্ঠানিক বা লিখিত প্রস্তাব (জাতিসংঘের পক্ষ থেকে) আসেনি। তবে আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।’

মানবাধিকার ইস্যু নিয়ে একাধিক বৈঠক করেছেন হাইকমিশনার টুক।

বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

এর আগে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ মঙ্গলবার সাংবাদিকদের জানান, জাতিসংঘের মানবাধিকার অফিস শিগগিরই ঢাকায় একটি কার্যালয় স্থাপন করবে।

তিনি আরও বলেন, এই কার্যালয় স্থাপন করা হলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরাসরি তদন্ত করতে পারবে।

ফলকার টুক বলেন, নাগরিকদের অবশ্যই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অংশ নিতে সক্ষম হতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে মত প্রদানের সুযোগ দিতে হবে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু' নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ দরকার, যেখানে মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশকে সম্মান করা হয়।’

টুক আরও বলেন, এটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই উন্নয়ন নীতির একটি সুযোগ, যা প্রত্যেককে উপকৃত করে।

তিনি বলেন, বৈষম্য, প্রতিশোধ ও প্রতিশোধের চক্র, প্রান্তিকীকরণ, দুর্নীতি এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকে অতীতের দিকে ঠেলে দিতে হবে।

বাংলাদেশ প্রতিশ্রুতি, সংস্কৃতি ও সৃজনশীলতায় সমৃদ্ধ উল্লেখ করে টুক বলেন, ‘পুনরাবৃত্তি হওয়া উচিত নয়, ফিরে যাওয়া উচিত নয়। বর্তমান ও ভবিষ্যৎ সাম্যের, ন্যায়বিচারের জন্য।’

জাতিসংঘের মানবাধিকার প্রধান আরও বলেন, উন্নত বর্তমান এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য ধারণা ন্যায়সঙ্গত দাবিতে পূর্ণ সম্ভাবনা এটি। সেই সম্ভাবনা উপলব্ধি করতে বাংলাদেশকে অবশ্যই এই বিষয়ের পুনরাবৃত্তির সমাপ্তি টানতে হবে।

টুক বলেন, ‘গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি আপনাদের অঙ্গীকার থেকে আমি অনুপ্রেরণা পাই। এটিকে আপনাদের সংগ্রাম ও জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকায় রাখুন। সবার জন্য আরও সমতা, আরও অন্তর্ভুক্তিমূলক এবং আরও ন্যায়সঙ্গত বাংলাদেশ গড়তে আপনাদের এই প্রচেষ্টায় আমি পাশে আছি।’

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে