logo
খবর

ছাত্রলীগ নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের

বাসস, ঢাকা০৬ অক্টোবর ২০২৪
Copied!
ছাত্রলীগ নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে আগামী সাত দিনের মধ্যে নিষিদ্ধ করাসহ সাত দফা দাবি উত্থাপন করেছেন। আজ ৬ অক্টোবর রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। এই সময়সীমার মধ্যে কোনো ব্যবস্থা না নিলে রাজপথে কঠোর আন্দোলন করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান মাহমুদুর রহমান। বিদেশে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তিনি স্বাস্থ্য, অর্থ, শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিবের সমন্বয়ে একটি কমিটি গঠনের দাবি জানান।
জাতীয় প্রেসক্লাব, আমার দেশ পরিবার, বিএফইউজে, ডিইউজে, প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ফুল দিয়ে মাহমুদুর রহমানকে অভিনন্দন জানান।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদের মনোনয়ন বাতিলের পদক্ষেপ নেওয়া, যমুনা সেতুর নাম শহীদ আবু সাঈদের নামে রাখা, ২০০৯ সাল থেকে ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো জাতির সামনে তুলে ধরা এবং বঙ্গবন্ধুর এভিনিউর নাম পরিবর্তন করে শহিদ আবরার এভিনিউ নামকরণ করা। শেখ মুজিবুর রহমানের নামে কোনো প্রতিষ্ঠান থাকবে না উল্লেখ করে তিনি ব্রিগেডিয়ার জেনারেল রহিম ও কারাগারে মারা যাওয়া বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেন।
মাহমুদুর রহমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের দলগুলোকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে বলেন, ভারতের সঙ্গে কোনো আপস করা হবে না।
মাহমুদুর রহমান বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে দৈনিক আমার দেশ পত্রিকা পুনরায় প্রকাশ করা হবে, আমার দেশ পরিবার তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। তিনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৌলবাদ ও ইসলামী জঙ্গিবাদকে ইস্যু বানিয়ে ১৬ বছর ধরে দেশকে শোষণ করেছেন। তিনি বলেন, আওয়ামী সরকার বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। মাহমুদুর রহমান বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর দানব হাসিনার বিরুদ্ধে কথাবার্তা যে এত দ্রুত কমে যাবে, তা ভাবিনি।
জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজে সাবেক সভাপতি এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিআরইউ সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, বিএফইউজের সহকারী মহাসচিব বাসির জামাল ও হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ আলোচনায় বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক তাহেদ চৌধুরী।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে