logo
সুপ্রবাস

কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার

শরিফ উদ্দিন, কাতার২১ মার্চ ২০২৫
Copied!
কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার

কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে আল নূর কালচারাল সেন্টারের কোরআন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাজধানী দোহার সুলতানস ডাইন রেস্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবির, কাউন্সেলর (পাসপোর্ট) মো. মেহদী হাসান, আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর ও এম.এইচ.আর গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কর্ণধার মোহাম্মদ হবি রহমান।

সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক অধ্যাপক আমিনুল হক।

সভা পরিচালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম আমিনুল ইসলাম সুমন।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা। সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন সদস্য-সচিব সোলাইমান খান।

আল নূরের শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

রমজান ফজিলত সম্পর্কে বক্তব্য দেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। ইসলামি সংগীত পরিবেশন করেন আমিনুল ইসলাম।
অনুষ্ঠান শুরু হয় সাবিব ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। হাফেজ মাওলানা আসাদ উল্লাহর দোয়ার পর ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে সমিতির নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, মো. শরিফ উদ্দিন, আহসান উল্লাহ হাসান, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী, যুগ্ম-সদস্য সচিব নাজমুল হোসেন লিমন ভূঁইয়া।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূরে আলম জাহাঙ্গীর, খালেদ মোশাররফ, তৌশিক ভূঁইয়া, মাওলানা হুসাইন আহমেদ, ইফতেখার সোহাগ, খায়রুল ইসলাম রুবেল, হাফেজ বাহাউদ্দিন ও ওবায়দুল হক।

এ ছাড়াও অনুষ্ঠানে কাতারপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে