logo
সুপ্রবাস

নিউইর্য়কের জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার

সিকান্দর হক, নিউইর্য়ক থেকে১৮ মার্চ ২০২৬
Copied!
নিউইর্য়কের জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার

আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে বাংলাদেশি কর্মকর্তাদের অন্যতম সংগঠন জ্যামাইকা ইন্টিগ্রেডেট বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্কের (জীবন) উদ্যোগে বার্ষিক ইফতার ডিনার অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৩ মার্চ) জ্যামাইকার হিলসাইডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির সুপরিচিত মুখ ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনওয়াইপিডির ১০৪ প্রিসিঙ্কটের ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী।

Iftar in New York 2

বিশেষ অতিথি ছিলেন মেয়র অফিসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, ভালোর প্রতিষ্ঠাতা সিইও শাহরিয়ার রহমান, অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদুর রহমান, অক্সিলিয়ারি পুলিশ ক্যাপ্টেন সাঈদ আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সার্জেন্ট মেহেদী মামুন ও অফিসার মামুন সর্দার। আরও উপস্থিত ছিলেন সার্জেন্ট হোসাইন, ট্রাফিক সুপারভাইজার অনিক ইসলাম, অফিসার মাকিজ, আহসান, লোকাল ১১৮২–এর কুইন্স-ব্রংকস ডেলিগেট পঙ্কজ রয়সহ সংগঠনটির অন্য সদস্য, ব্রংকস ব্রাদারহুড এবং আমেরিকান বাংলাদেশি ল’এনফোর্সমেন্ট সোসাইটির সদস্যরা।

সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ডিটেকটিভ রাসিক মালিক।

বৈরী আবহাওয়া স্বত্তেও বিপুলসংখ্যক সদস্য ও অতিথিদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছিল অনুষ্ঠানটি।

Iftar in New York 3

প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে জ্যামাইকা ইন্টিগ্রেডেট বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্কের ইফতার ডিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। শক্তিশালী কমিউনিটি বিনির্মাণে জীবনের এমন উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে এবং কমিউনিটির সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে তুলবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভালোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার রহমান বলেন, জ্যামাইকা ও আশেপাশ নেইবারহুডগুলোতে বসবাসরত বাংলাদেশি অফিসারদের এ আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটির সাথে সংগঠনটির সম্পর্কের উন্নয়ন তথা সম্প্রীতির বন্ধন কমিউনিটির জন্য অত্যন্ত সুফল বয়ে আনবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মীর বাশার, রাসিক মালিক, মাসুদুর রহমানসহ আরও অনেকে। তারা শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Iftar in New York 4

সংগঠনটির সভাপতি ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী জানান, জ্যামাইকা ও তার আশেপাশের এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে বসবাসরত অফিসারদের প্রতি দায়বদ্ধতা থেকে জীবনের পথচলা শুরু। সংগঠনটির সদস্যরা ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সর্ম্পক বজায় রাখতে অতীতেও বিভিন্ন সফল উদ্যোগ নিয়েছিল এবং এর ধারাবাহিকতায় আজকের ইফতার মাহফিলের আয়োজন।

সমাপনী বক্তব্য তিনি উপস্থিত অতিথি, স্বেচ্ছাসেবী ও সহযোগী সকলকে ধন্যবাদ জানান।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে