বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে এসে আটকে পড়া ৩৩ জন ওমরাহ যাত্রীকে দেশে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আটতে পড়া ওমরাহ যাত্রীরা মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহ করতে এসেছিলেন।
আজ বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে জেদ্দায় নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেটের একটি প্রতিনিধিদল আটকে পড়াদের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করে এ কথা জানান।
প্রতিনিধিদলের নেতৃত্বে দেন কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। দলে অন্যদের মধ্যে ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর মো. কামরুল ইসলাম ও কনস্যুলার এ এস এম সায়েম।
হজ যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবাসনের বিষয়ে মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, যেসব ওমরাহ যাত্রী সৌদি আরবে এসে ১৮ এপ্রিলের মধ্যে ফেরত যেতে না পারায় ভিসা জটিলতায় পড়েছেন, দ্রুত সমস্যা সমাধান করে তাদের ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ওমরাহ যাত্রীদের সৌদি আরবে নিয়ে এসে সময়মতো দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট হজ এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি আটকে পড়া ওমরাহ যাত্রীদের আশ্বস্ত করেন। ভবিষ্যতে যেসব ওমরাহ যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন তাদের অবশ্যই বৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার জন্য তিনি আহ্বান এবং বৈধ ও সরকার অনুমোদিত লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।