logo
সুপ্রবাস

ট্রাভেল এজেন্সি ও ট্যুরিজম সংস্থাগুলোকে সতর্ক করেছে কুয়েতের সিভিল এভিয়েশন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে৩০ এপ্রিল ২০২৬
Copied!
ট্রাভেল এজেন্সি ও ট্যুরিজম সংস্থাগুলোকে সতর্ক করেছে কুয়েতের সিভিল এভিয়েশন

কুয়েত সফরকারী কোনো যাত্রীর বিমান টিকিট ও হোটেল রিজার্ভেশন বাতিল হলে অর্থ ফেরতের (রিফান্ড) বিষয়ে কোনো ধরনের অভিযোগ পেলে কঠোর জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির অভিযোগ তদন্ত প্রতিকার বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অধিকার রক্ষার লক্ষ্যে অভিযোগ ও সালিশি কমিটি অনধিক ১৫ কার্যদিবসের মধ্যে টিকিট ও হোটেল সংরক্ষণের অর্থ ফেরত সংক্রান্ত ২০২৬ সালের সার্কুলারের ১২ নম্বর ধারা সংশ্লিষ্টদের সম্পূর্ণভাবে মেনে চলতে বলেছে। আইন লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তি আরোপ করা হয়েছে।

কমিটির পক্ষে হামাদ আল-আরাদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা করেছেন, চলতি বছরের ৬ষ্ঠ বৈঠকে কর্তৃপক্ষের জারি করা আইন, প্রবিধান, সিদ্ধান্ত ও সার্কুলার লঙ্ঘনকারীদের ওপর শাস্তি আরোপ করা হয়েছে।

একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এগুলোর প্রয়োগে কোনো শিথিলতা দেখানো হবে না এবং নিয়ম অমান্যকারীদের জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ৫৫ দিন কুয়েত বিমানবন্দর বন্ধ রাখা হয়। ২৬ এপ্রিল থেকে সল্পমাত্রায় বিমান চলাচল শুরু হয়েছে। বিমানবন্দর বন্ধ থাকায় অনেকে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেননি। অনেক কুয়েতপ্রবাসী বাংলাদেশি দেশে ছুটিতে এসে আটকে পড়েন। বর্তমানে বিমান চলাচল সল্পমাত্রায় হওয়ার কারণে অনেক প্রবাসীর কুয়েত ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। এ ছাড়া, যে দুটি বিমান সংস্থা ঢাকা থেকে কুয়েতে ফ্লাইট পরিচালনা করছে তাদের একক যাত্রার টিকিট উচ্চমূল্য হওয়ার কারণে প্রবাসীদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় আটকে পড়া প্রবাসীরা, ঢাকা–কুয়েত রুটে দ্রুত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের দাবি ঢাকা–কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা শুরু হলে টিকিটের দাম স্বাভাবিক হবে।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে