logo
সুপ্রবাস

সিঙ্গাপুরে মে ডে অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী বাংলাদেশি মেহেদী হাসান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ মে ২০২৬
Copied!
সিঙ্গাপুরে মে ডে অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী বাংলাদেশি মেহেদী হাসান

সিঙ্গাপুরে এনটিইউসি ‘পার্টনার অব দ্য লেবার মুভমেন্ট’ মে ডে অ্যাওয়ার্ড পেয়েছেন প্রবাসী বাংলাদেশি মো. মেহেদী হাসান।

সিঙ্গাপুরের অর্কিড কান্ট্রি ক্লাবের গ্রান্ড বলরুমে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এনটিইউসির মহাসচিব এনজি চি মেং-এর কাছ থেকে তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

গতকাল বুধবার (১৩ মে) এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. মেহেদী হাসান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের মৃত মো. মজনু মিয়ার ছেলে।

তিনি দীর্ঘদিন যাবৎ এমডব্লিউসি সদস্যপদ প্রচারের বাইরেও ফেয়ারপ্রাইস, পিপলস অ্যাসোসিয়েশন, সিঙ্গাপুর পুলিশ ফোর্স, ডরমিটরি অপারেটর, দাতব্য সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকের দায়িত্বের মাধ্যমে এমডব্লিউসির কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করেন। এ ছাড়া, তিনি সহকর্মীদেরও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, কর্মশালা এবং প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণের মাধ্যমে অভিবাসী কর্মীদের উন্নয়নে উৎসাহিত করেন।

সিঙ্গাপুরে প্রতারণা সম্পর্কে সচেতনতা, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং দুর্ঘটনায় সহায়তার মাধ্যমগুলোর ওপর গুরুত্বপূর্ণ বার্তা অভিবাসী কর্মীদের মাঝে তুলে ধরেন। এ ছাড়াও, তিনি সিঙ্গাপুরের নিয়মকানুন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকেন।

মো. মেহেদী হাসান এনটিইউসি মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টারকে (এমডব্লিউসি) সক্রিয়ভাবে সমর্থন করার মাধ্যমে অভিবাসী কর্মীদের কাছে তিনি নিবেদিতপ্রাণ। একইসঙ্গে সহজলভ্য প্রবক্তা হিসেবে কাজ করে আসছেন। তিনি এমডব্লিউসির একজন বলিষ্ঠ সমর্থক। তিনি নিয়মিতভাবে সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেন, কীভাবে এমডব্লিউসির সদস্যপদ অভিবাসী কর্মীদের দৈনন্দিন জীবনে উপকার করবে।

May Day Award 2

পুরস্কার পাওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে মো. মেহেদী হাসান বলেন, প্রবাসের মাটিতে যেকোনো পুরস্কার স্বপ্নের মতো। এই পুরস্কারের মাধ্যমে আমার আরও বেশি দায়িত্ব বেড়ে গেল। আগামীতে আমি আরও বেশি দায়িত্বশীল ও কঠোর পরিশ্রমী হয়ে অভিবাসী কর্মীদের সঠিক দিকনির্দেশক হিসাবে কাজ করব। একইসঙ্গে আমার এই অর্জন সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের মর্যাদা আরও বেশি বৃদ্ধি পাবে।

মেহেদী হাসানের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সহজ–সরল স্বভাবের কারণে অভিবাসী কর্মীরা তার কাছ থেকে সঠিক নির্দেশনা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে সর্বপ্রথম ২০২৫ সালে এনটিইউসির পার্টনার অব দ্য লেবার মুভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামের সুমন বিশ্বাস।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে