logo
সুপ্রবাস

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখ বরণ

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব১৮ এপ্রিল ২০২৬
Copied!
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখ বরণ

বাঙালি ঐতিহ্য আর সংস্কৃতির ধারক বৈশাখ বাংলা সনের প্রথম মাস, বাঙালি জীবনের আনন্দ বিভাস। বৈশাখ আসে নতুন আশার আলো নিয়ে। বাঙালির আবেগ দোল খায় নববর্ষ বরণে, বৈশাখের আগমনে।

কেবল দেশে নয়, এই উৎসব উদ্‌যাপনে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। জীবিকার তাগিদে পরবাসে যেখানেই বাঙালির বসবাস, সেখানেই বেজে ওঠে আবহমান বাংলার সুর-‘এসো হে বৈশাখ, এসো এসো...।’

Baishakh in Jeddah – 2

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বর্ণিল আয়োজন, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে পুরোনো বছরের জীর্ণতা, গ্লানি ও দুঃখকে বিদায় জানিয়ে নতুন বছর, বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সহস্র বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি জাতি, ধর্ম ও বর্ণের উর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়।

Baishakh in Jeddah – 7

প্রবাসে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে কনস্যুলেটের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার ও মেলা আয়োজন করা হয়, যা প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

Baishakh in Jeddah – 3

স্থানীয় সময় বিকেল ৬টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হয় রাত ১০টায়। মেলা উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কমার্শিয়াল কাউন্সেলর সাইয়েদা নাহিদা হাবীবা।

Baishakh in Jeddah – 4

বৈশাখী উৎসবে কনস্যুলেট জেনারেলের সকল কর্মকর্তা–কর্মচারী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা ও ইংরেজি শাখার ছাত্র-ছাত্রী, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক–শিক্ষিকাবৃন্দ, বাংলাদেশি কমিউনিটি ও ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসবমুখর আমেজে উপস্থিত ছিলেন সাধারণ প্রবাসীরাও। সৌদি আরবে প্রবাসীদের এই মিলনমেলা হয়ে উঠেছিল যেন প্রবাসে এক টুকরো স্বদেশ, প্রিয় বাংলাদেশ।

Baishakh in Jeddah – 5

মেলায় ছিল কনস্যুলেট, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা ও ইংরেজি মাধ্যমের পক্ষ থেকে একটি করে খাবার স্টল। হরেক রকমের পিঠা-পুলি, কাচা আমের ভর্তা, খিচুড়ি, বিরিয়ানি, গ্রাম বাংলার বিভিন্ন ধরনের হালিম, ফালুদা, লাচ্ছি, মিষ্টান্ন, ঝাল মুড়িসহ স্বদেশী আমেজে ভরপুর ছিল স্টলগুলো।

Baishakh in Jeddah – 6

কনসাল জেনারেল তার বক্তব্যে, মেলায় উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। প্রবাসে সুস্থ বিনোদন, সুন্দর জীবন ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সীমাবদ্ধতার মাঝেও বৈশাখী উৎসব স্বার্থক করার জন্যে জেদ্দার দুটি স্কুলের পরিচালনা পর্ষদসহ সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মিডিয়া প্রতিনিধিগণকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

Baishakh in Jeddah – 8

বৈশাখকে বরণ করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা ও ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রী এবং জেদ্দার সাংস্কৃতিক অঙনের শিল্পীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অত্যন্ত প্রাজ্ঞতার সাথে তারা একটি সুস্থ বিনোদনমূলক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন। ছিল একক ও সমবেত কণ্ঠের পরিবেশনায় থাকা গানগুলো আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মের মেলবন্দন রচনা করেছে।

Baishakh in Jeddah – 9

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণ এই উৎসবের সময় লাল-সবুজের মেলায় পরিণত হয়, যা সুদূর পরবাসে একখন্ড বাংলাদেশে রূপ নেয়। অনুষ্ঠান স্থলজুড়ে ছিল আকর্ষণীয় বৈশাখী সাজসজ্জা ও মনোরম ফটো কর্ণার। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে নতুন বছরকে বরণ করেন অংশগ্রহণকারীরা।

Baishakh in Jeddah – 10

মেলায় অংশগ্রহণকারীরা প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজনকে স্বাগত জানায়। তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনাই ছিল সবার কণ্ঠে।

Baishakh in Jeddah – 11

মেলায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা ও ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রী এবং জেদ্দার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের মাঝে কনস্যুলেটের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে