মাহবুব সরকার, আবুধাবি থেকে

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির পশ্চিমাঞ্চলের উপশহর মদিনা জায়েদ (বিদা জায়েদ) সিটির নতুন সানাইয়াতে যাত্রা শুরু করেছে জয়নাব বিল্ডিং মেটেরিয়ালস কোম্পানি এলএলসির দ্বিতীয় শাখা। বাংলাদেশি মালিকানাধীন জাফর স্টিল গ্রুপ অব কোম্পানির এই প্রতিষ্ঠানে রয়েছে ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যালসহ আধুনিক ভবন তৈরির যাবতীয় উপকরণের বিপুল সমাহার।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাফর আহমদ সিআইপি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নাগরিক আবদুল্লাহ আল ফিন্দী আল কুবাইসি ও আবদুল্লাহ আল কাতেরী।

এ ছাড়াও, উদ্বোধনকালে কোম্পানির পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ জাহেদ ও প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার নেতা মোহাম্মদ জাবেদ, কোম্পানির সেলস ম্যানেজার মোহাম্মদ আলমগীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ জাফর আহমেদ বলেন, তার কোম্পানিতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ থাকলেও ভিসা বন্ধ থাকায় চাহিদা মতো বাংলাদেশি শ্রমিক কাজে লাগাতে পারছেন না। তিনি আমিরাতের শ্রমবাজার পুনরায় চালু করতে বাংলাদেশ সরকারকে কুটনৈতিক প্রচেষ্টা জোরদার করার অনুরোধ জানান।
উল্লেখ্য, আবুধাবির শিল্পনগরী মোছাফফা ও আল ফায়াতে মোহাম্মদ জাফর স্টিল গ্রুপ অব কোম্পানির একাধিক প্রতিষ্ঠানে চাকরি করে জীবিকা নির্বাহ করছেন প্রায় ২০০ কর্মী। তাদের অধিকাংশই বাংলাদেশি।

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।