logo
সুপ্রবাস

টরন্টোয় নারীর কণ্ঠে জাগুক পৃথিবী সাহস, স্বপ্ন ও সৃজনের মিলনমেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ দিন আগে
Copied!
টরন্টোয় নারীর কণ্ঠে জাগুক পৃথিবী সাহস, স্বপ্ন ও সৃজনের মিলনমেলা

কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশি নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান। ‘নারীর কণ্ঠে জাগুক পৃথিবী’ শীর্ষক এই আয়োজনটি যেন হয়ে উঠেছিল ভাবনা, সৃজনশীলতা ও মানবিক সংহতির এক অনন্য মিলনমেলা। এখানে একত্রিত হয়েছিলেন নানা পেশা ও অভিজ্ঞতার মানুষ। তারা নিজেদের বক্তব্য, কবিতা, অনুভূতি ও জীবনের গল্পের মাধ্যমে উপভোগ্য করে তুলেছেন সময়। নারীরা তাদের অগ্রযাত্রা, সাহস ও সম্ভাবনার কথা তুলে ধরে পুরো আয়োজনটিকে অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ উপস্থাপন করেছেন। এই মিলনমেলার মাধ্যমে প্রমাণিত হয়েছে, ঐক্য, সৃজনশীলতা ও ইতিবাচক মননের শক্তিতেই সমাজ এগিয়ে যায়। নারীর কণ্ঠ, ভাবনা ও স্বপ্ন যখন একত্রে উচ্চারিত হয়, তখনই জেগে ওঠে সম্ভাবনাময় এক নতুন পৃথিবীর স্বপ্ন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি টরন্টোর ফিল্ম ফেয়ার মিলনায়তনে ব্যতিক্রমী এই আয়োজন করেন কবি, গীতিকার, লেখক ও সংগীতশিল্পী মৈত্রেয়ী দেবী। এতে অংশ নেন কমিউনিটির নেতৃবৃন্দ, তরুণ প্রজন্ম, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সম্পূর্ণ ব্যতিক্রমী এই আয়োজনে ছিল না ধরাবাধা কোনো নিয়ম।

বিশ্বজুড়ে নারীরা যখন নেতৃত্ব, উদ্ভাবন ও পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন-তখন এই আয়োজন জানান দিয়েছে, নারীর ক্ষমতায়ন শুধু একটি দিনের উদ্‌যাপন নয় বরং এটি একটি চলমান আন্দোলন। নারীর শক্তি শুধু পরিবার নয়, সমাজ এবং পুরো বিশ্বকে এগিয়ে নেয়। যখন নারীর কণ্ঠ জাগ্রত হয়, তখন জেগে ওঠে নতুন পৃথিবী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী কখনো প্রতিবাদে, কখনো পরিবর্তনে আবার কখনো নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখায় পুরো পৃথিবীকে। নারী শুধু একটি শব্দ, একটি শক্তি, যে শক্তি পরিবারকে গড়ে এবং সমাজকে এগিয়ে নেয় আর পরিবর্তনের পথে নেতৃত্ব দেয়।

আলোচনায় বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ দিন দিন বাড়ছে। তবে এখনো অনেক ক্ষেত্রেই নারীদের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। এ ধরনের আয়োজন নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, একজন নারীই পারেন বিভিন্নভাবে তার সংগ্রামটাকে এগিয়ে নিতে।

Women's Meetup in Toronto 2

আয়োজক মৈত্রেয়ী দেবী বলেন, নারীদের কর্মক্ষেত্রে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ। তার মতে, সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে নারী ও পুরুষ উভয়কেই একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন, নারীর কন্ঠ মানে এটি একটি সাহস, ভালোবাসা, প্রতিবাদ ও সৃষ্টি শক্তি। যথন নারী নিজের কথা নিজে বলতে শিখে, নিজের অধিকার দাবি করে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন এই সমাজ বদলাতে শুরু করে। এ বিশ্বাস থেকেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজন করা হয়- নারীর কন্ঠে জাগুক পৃথিবী।

অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে যারা প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা জানান দিয়েছি। আমাদের কাজ সামনে এগিয়ে চলা। সৃজনশীলতা আর ঐক্যের শক্তিতে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তব্য দেন, ব্যারিষ্টার প্রেমা চৌধুরী, লিবারেল পার্টির এমপিপি প্রার্থী শারমিনা নাসরিন, প্রফেশনাল বিহাবিয়্যার এনালাইসিস তাসমিনা খান, আইনজীবী ও আবৃত্তিশিল্পী আসমা হক, ডিজিটাল মার্কেটিং অফিসার ফারিয়া সাহেলী, নাট্য অভিনেত্রী ও আবৃত্তিশিল্পী নাহিদ আশরাফী, কর্মজীবী নারী ⁠মাসুদা পলি, মানবী মৃধা, রুপা দে, সংগীতশিল্পী ও ইমিগ্রেশন কনসালট্যান্ট সারাহ্ বিল্লাহ্, আবৃত্তিশিল্পী ⁠দিলারা নাহার বাবু, আইটি সাপোর্ট স্পেশালিস্ট ইলোরা সাঈদ, শিক্ষক ও রিয়েলটর মার্জিয়া আফরোজ, আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন, সংগীতশিল্পী রোকসানা শানু, সংগীতশিল্পী নাসরিন খান, কর্মজীবী নারী রাবেয়া হোগান, মিডিয়া ব্যক্তিত্ব আঁখি ভদ্র, নৃত্যশিল্পী ⁠পারমিতা তিন্নি, সংগঠক রিফ্ফাত ন্যূয়েরীন, রিয়েলটর ফারাহ্ খান ও আলোকচিত্রী জিশান।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল নন্দন টিভি ও ক্লাইমেট চ্যানেল। এ ছাড়াও, অনুষ্ঠানে একটি কেক স্পন্সর করেন ইমিগ্রেশন কনসালট্যান্ট মনীষ পাল। ইফতারের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। ইফতার পরিবেশন করে উন্দাল রেস্টুরেন্ট। সার্বিক সহযোগিতায় ছিল টরন্টো ফিল্ম ফোরাম।

আরও দেখুন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান সাহিত্যিক হিসেবে শরিফুল আলম তার লেখনীর মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংস্কৃতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করছেন।

৯ দিন আগে

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এও বলেন যে, বাংলাদেশি শ্রমিকেরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

১০ দিন আগে

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, আপথিঙ্ক এডুকেশন মূলত একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত। তারা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে চান।

১০ দিন আগে

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

আলোচনায় বক্তারা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

১২ দিন আগে