logo
সুপ্রবাস

খালেদা জিয়ার মৃত্যুতে আবুধাবিতে শোক সভা ও দোয়া মাহফিল

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৩ জানুয়ারি ২০২৬
Copied!
খালেদা জিয়ার মৃত্যুতে আবুধাবিতে শোক সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে শোক সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বিএনপির আবুধাবি শাখা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আবুধাবির সেন্ডমেরিন রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন দলের ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য ও আবুধাবি শাখার সভাপতি ইসমাইল হোসেন তালুকদার।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আরিফ উদ্দিন ও ইলিয়াছ ভূইঁয়ার যৌথ সঞ্চালনায় এতে শোক প্রকাশ করে বক্তব্য দেন ইউএই শাখার আহ্বায়ক কমিটির সদস্য নুর হোসেন সুমন, শাখাওয়াত হোসেন বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু, আবুধাবি শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবুল বশর সিআইপি, সাবেক অর্থ সম্পাদক মীর নাসির, সদস্য হেলাল উদ্দিন, মাজেদ হোসেন ও আনিছুর রহমান প্রমুখ।

Condolences in Abu Dhabi 2

শোক প্রকাশ করে বক্তারা শহিদ জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করে আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন একটি শক্তিশালী সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুল হক নুরু, বাদশা মিয়া, নুরুল হুদা হুদন, আবু তাহের, মাওলানা জাহাঙ্গীর আলম, তারেক আহমেদ, মহিউদ্দিন, মজিবুল হক, আনোয়ার হোসেন শুভ, সোহাগ, বখতিয়ার ও কামালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীবৃন্দ।

সভা শেষে মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও দেখুন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

আলোচনা পর্বে ভ্যানক্যুভারে বসবাসরত একজন মুক্তিযোদ্ধাসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সম্পৃক্ত এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ তাদের বক্তব্য দেন।

১০ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১২ ঘণ্টা আগে

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

২ দিন আগে

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেণ।

৪ দিন আগে