logo
সুপ্রবাস

মাদ্রিদে বিএনপির স্পেন শাখার আলোচনা সভা

বকুল খান, মাদ্রিদ, স্পেন২৮ ডিসেম্বর ২০২৫
Copied!
মাদ্রিদে বিএনপির স্পেন শাখার আলোচনা সভা

স্পেনের রাজধানী মাদ্রিদে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) স্পেন শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মাদ্রিদের গ্রাম বাংলার রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসী বিপুলসংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্পের শাখার ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খান। সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় আলোচনায় অংশ নেন স্পেন শাখার সহসভাপতি সাঈদ মিয়া, ইউনুস আলী, যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, শহিদুল ইসলাম ও ছানুর মিয়া ছাদ, মাদ্রিদ শাখার সভাপতি সোহেল আহমেদ শামসু ও সাধারণ সম্পাদক কাজী জসিম এবং জাসাসের স্পেন শাখার নেতা বিপ্লব খান প্রমূখ।

সিনিয়র নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্পেন শাখার সহসভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম ও আব্দুল মোতালেব বাবুল এবং যুবদলের স্পেন শাখার নেতা শাহ আলম।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রমিজ উদ্দিন।

আরও দেখুন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

আলোচনা পর্বে ভ্যানক্যুভারে বসবাসরত একজন মুক্তিযোদ্ধাসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সম্পৃক্ত এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ তাদের বক্তব্য দেন।

১৫ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১৭ ঘণ্টা আগে

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

২ দিন আগে

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেণ।

৪ দিন আগে