বিডিজেন ডেস্ক

উদীচী শিল্পীগোষ্ঠীর মন্ট্রিয়েল শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে শিক্ষাবিদ সৈয়দ সাখাওয়াত হোসেইন সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শর্মিলা ধর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৫ জানুয়ারি কানাডার মন্ট্রিয়লের ক্যাফে রয়েল রেস্টুরেন্টে অনেক বাংলাদেশি কানাডিয়ান অভিবাসীর উপস্থিতিতে সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মন্ট্রিয়েল শাখার নতুন কমিটি গঠন করা হয়।
মুক্তির পথ রচনার নিরন্তর ও একনিষ্ঠ কর্মতৎপরতার মধ্য দিয়ে উদীচী সেই সমাজ গঠনের নিশ্চিত পরিপূরক হিসেবে কাজ করবে, যে সমাজে সুষ্ঠু মানবতাবাদী সুকুমার বৃত্তিগুলোর হবে পরিপূর্ণ বিকাশ; আমাদের ভবিষ্যৎ বংশধরেরা সেখানে বেড়ে উঠবে এক পরিপূর্ণ মানবিক গুণাবলি ও অধিকারসম্পন্ন মানুষ হিসেবে। এমন প্রত্যয় নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মন্ট্রিয়ল শাখার নতুন কমিটি ঘোষণা করেন কানাডা উদীচীর সভাপতি সাবেক ছাত্রনেতা বাবলা দেব।

নির্বাচিত কমিটির নেতাদের উপস্থিতিতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে সাংগঠনিক শক্তি আরও বেগবান করার আশা ব্যক্ত করেন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
ধর্ম–বর্ণ–দল–মতনির্বিশেষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং উদীচীর ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রতি বিশ্বাসী, অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন বাংলাদেশি যেকোনো ব্যক্তি উদীচীর সদস্যপদ লাভের যোগ্য বলে বিবেচিত হন।
বর্তমানে বাংলাদেশে উদীচীর তিন শতাধিক শাখা রয়েছে। দেশের বাইরেও উদীচীর ৬টি দেশে শাখা রয়েছে। কানাডার মন্ট্রিয়েলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মন্ট্রিয়েল শাখা প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে।

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।