logo
সুপ্রবাস

ইতালির ভিচেঞ্জায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ব্যতিক্রমী ইফতার

রফিক হোসেন, ভিচেঞ্জা, ইতালি২৫ মার্চ ২০২৫
Copied!
ইতালির ভিচেঞ্জায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ব্যতিক্রমী ইফতার

ইতালির ভিচেঞ্জায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) ভিচেঞ্জার একটি খোলা মাঠে বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ইফতারে ইতালিয়ান নাগরিকসহ বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে প্রকাশ্যে আজানের পর অংশগ্রহণকারীরা সবাই একসঙ্গে ইফতার ও নামাজ আদায় করেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন, মাওলানা হাফিজ মাহবুবুর রহমান।

Vicenza, Italy 2

ভিচেঞ্জা ইসলামি সেন্টারের সভাপতি নাজিম উদ্দিন বলেন, পবিত্র রমজানকে ইতালীয়দের কাছে তুলে ধরতেই খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়। তারা জানুক, আমরা মুসলমান এভাবে সিয়াম–সাধনার একটি মাস পালন করি।

যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আয়োজন সাফল্যমণ্ডিত করায় তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার মাহফিলে ভিচেঞ্জার বাংলা কমিউনিটিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে ভিচেঞ্জার উপ-মেয়র সাবেলা সালা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিলিপ্পো রোমানো, পুলিশ কমিশনার ফ্রানচেস্কো জেরিলি, ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ ধর্মীয় নেতা জুলিয়ানো ব্রুগনোত্তো, ধর্মীয় নেতা ডন জিয়ানলুকা পাদোভান, মেয়রের ধর্মীয় সম্প্রদায়বিষয়ক উপদেষ্টা ফিওরাভান্তে রোসিসহ ভিচেঞ্জার প্রথম বাংলাদেশি ভাইস কাউন্সিলর আফিল উদ্দিন আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

আলোচনা পর্বে ভ্যানক্যুভারে বসবাসরত একজন মুক্তিযোদ্ধাসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সম্পৃক্ত এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ তাদের বক্তব্য দেন।

১০ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১২ ঘণ্টা আগে

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

২ দিন আগে

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেণ।

৪ দিন আগে