logo
সুপ্রবাস

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৫ মার্চ ২০২৫
Copied!
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক (২০২৫-২০২৬) কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) আল রাই পৌরসভার হলে অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

সংগঠনের নেতারা পুরাতন কমিটি বিলুপ্ত করে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেন নতুন কমিটি গঠনের। তিনি সংগঠনের সকল সদস্যের সহযোগিতায় নতুন কমিটি গঠন করেন।

কমিটি গঠনের সময় নির্বাচনের প্রসঙ্গ ওঠে। কিন্তু কমিটির নেতারা প্রকাশ্য সমর্থনের মাধ্যমে জাহাঙ্গীর খান পলাশকে পুনরায় সভাপতি পদে রাখার দাবি করেন। অন্য কেউ সভাপতি পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণা না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবার সমর্থনে জাহাঙ্গীর খান পলাশ সভাপতির দায়িত্ব পান।

সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন, শহিদ ইসলাম ও কাসাদুল—তিনজনের নাম প্রস্তাব করা হলেও সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে মোয়াজ্জেম হোসেন পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

এ ছাড়া, আনোয়ার কালাম সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

নির্বাহী কমিটির প্রধান হিসেবে মনির হোসেন, সহকারী আবুল হাসেম, টিমগুলোর টেকনিক্যাল প্রধান হিসেবে মোস্তাফিজ ও সহকারী হিসেবে ইসমাইল হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সরওয়ার্দী (সারোয়ার), বাণিজ্যিক ব্যবস্থাপক গাজী, কোষাধ্যক্ষ হিসেবে কাসাদুলকে দায়িত্ব দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতপ্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের সংগঠন। এই সংগঠন কুয়েতের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করে।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে