বিডিজেন ডেস্ক

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় একটি বাংলাদেশি রেস্তোরাঁর হলরুমে এই আলোচনা সভা আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া ও আলোচনা সভায় কোরআন তিলওয়াত করেন আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি এস এ সৌরভ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো. কাজী সালাউদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. রমজান আলী, বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি আব্দুল মবিন ভূঁইয়া।

সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সিনিয়র সহ সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ সভাপতি কায়সার হামিদ হান্নান, যুগ্ন-সাধারণ সম্পাদক সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস ও যুবনেতা বাদল কারার প্রমুখ।
আলোচনায় বক্তারা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের প্রশংসার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপসমূহের দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। বিশেষ করে মালয়েশিয়াপ্রবাসী নথিবিহীন প্রবাসীদের বিষয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে বৈধতা প্রদানে ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক আশরাফুল মামুন, বিডিএফসি মালয়েশিয়া সহসভাপতি আলী আসগর মিলন, কমিউনিটির তরুণ নেতা আসাদুজ্জামান মাসুম, প্রবাসী মো. মিজান, মো. বাদল মিয়া, পলাশ তালুকদার, হান্নান মল্লিক প্রমুখ।

বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান সাহিত্যিক হিসেবে শরিফুল আলম তার লেখনীর মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংস্কৃতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করছেন।
সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এও বলেন যে, বাংলাদেশি শ্রমিকেরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, আপথিঙ্ক এডুকেশন মূলত একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত। তারা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে চান।
আলোচনায় বক্তারা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।