বিডিজেন ডেস্ক

মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উত্তিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে হাইকমিশনার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। মরিশাসের শ্রমমন্ত্রী হাইকমিশনারকে তাঁর অফিসে উষ্ণ অভ্যর্থনা জানান।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করে। উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক অভিন্ন স্বার্থ সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় তুলে ধরে।
হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মো. জাহাঙ্গীর আলম ও প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামানসহ মরিশাসের শ্রমমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা উভয় দেশের উচ্চ পর্যায়ে সফর, মারিশাসে বাংলাদেশী কর্মী নিয়োগ ও রেমিট্যান্স প্রেরণসহ নানাবিধ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশি কর্মী নিয়োগ বিষয়ে আলোচনার সময় বাংলাদেশের হাইকমিশনার বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগসহ আরও বেশি পরিমাণে রেমিট্যান্স প্রেরণের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন।
মরিশাসের শ্রম ও শিল্পসম্পর্কিত মন্ত্রী দেশটির বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত বাংলাদেশি কর্মীদের দক্ষতার প্রশংসা করেন। তিনি প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক চূড়ান্তকরণে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আশ্বাস প্রদান করেন। শ্রমমন্ত্রী এ পর্যায়ে বাংলাদেশ সফরের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বোয়েসেল ও বিএমইটির কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
শ্রমমন্ত্রী ও হাইকমিশনার অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার পক্ষ থেকে মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উত্তিমকে উষ্ণ আমন্ত্রণ পৌঁছে দেন। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

আলোচনা পর্বে ভ্যানক্যুভারে বসবাসরত একজন মুক্তিযোদ্ধাসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সম্পৃক্ত এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ তাদের বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেণ।

৪ দিন আগে