logo
সুপ্রবাস

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদী কবিতাপাঠ

বদরুজ্জামান জামান, প্যারিস থেকে১৭ এপ্রিল ২০২৫
Copied!
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদী কবিতাপাঠ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদী কবিতাপাঠ। গত শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় 'প্রতিবাদী কবিতা পাঠের আয়োজন করে সাহিত্যের ছোটোকাগজ 'স্রোত'।

স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনায় প্রতিবাদী কবিতাপাঠ, গাজায় গণহত্যার বিরুদ্ধে স্বরচিত কবিতাপাঠ এবং আলোচনায় অংশ নেন আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিন, কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি বদরুজ্জামান জামান, সংগীতশিল্পী কুমকুম সাইদা, কবি সোহেল আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম, পুঁথিকবি কাব্য কামরুল, ফরাসি থিয়েটার কর্মী সোয়েব মোজাম্মেল, সাহিত্যানুরাগী মোহাম্মদ আব্দুল হামিদ, কবি সেলিম উদ্দিন, সাংবাদিক নাজমুল হক, সাদিকুর রহমান সুমন, উজ্জ্বল খান প্রমূখ।

WhatsApp Image 2025-04-11 at 23.46.20 (1)

অনুষ্ঠানে পঠিত কবিতায় প্রতিবাদ, গাজার ধ্বংসযজ্ঞের চিত্র আর বিশ্বমোড়লদের প্রতি আহবান ফুটে উঠেছে এভাবে-‘বোমার আঘাতে ক্ষত বিক্ষত দেহ, রক্তাক্ত আদম সন্তানদের দিকে চেয়ে আছে গাজার ধ্বংসযজ্ঞ, বৃষ্টিহীন রক্তের স্রোতধারা দেখে কাঁদছে পাথরের পাহাড়।
শতাব্দীর নির্মমতা ঘাতকদের মুহুর্মুহু ছোড়া বোমার আঘাতে গাজায় বইছে কিয়ামত, কেউ দেখছে, কেউ না দেখার ভান করছে
আবার কেউ কেউ এগিয়ে দিচ্ছে ঘাতক মরণাস্ত্র,
এভাবেই বাড়ছে রক্ত, লাশ আর ধ্বংস-উল্লাস।’

‘আজ আমাদের ঘাড়ে এই রক্ত আর লাশের বোঝা, আমরা প্রতিবাদীন
আমাদের পাপ আর দুষ্কর্মের ভার বহন করে চিৎকার করে কাঁদবে প্রজন্মের ভবিষ্যৎ।’

‘যে কথা আজ এখনই আমাদের বলতেই হবে। ইসরায়েলের পরমাণু শক্তিতে বিপন্ন বিশ্বশান্তি। রক্তখেকো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের মুহূর্ত অতিক্রান্ত হলে বড় বেশি দেরি হয়ে যাবে।’

WhatsApp Image 2025-04-11 at 23.39.15

‘গাজার ভয়ংকর গণহত্যা আর ধ্বংসের এমন কিয়ামতে দেখে চরম নিস্তব্ধতা ভেঙে জেগে উঠার আহ্বান জানানো হচ্ছে মানুষ আর মানবতাকে আহ্বান জানানো হচ্ছে বিশ্ববিবেক বিশ্ব মোড়লদের। না হয় মানবতার এই চরম বিপন্নতায় আগামীর পৃথিবীতে মানুষ ফেরারি হয়ে যাবে। গাজার নাম মুছে দেওয়ার ঘোষণা এ কোন হিংস্র অধিকার? আশ্রিত ভূখন্ডে যুগ-যুগান্তর চলছে এ কেমন হত্যাযজ্ঞ ধ্বংসলীলা? ঘৃণাহীন নিয়ন্ত্রণহীন দিব্যি বিশ্বমোড়ল এমন নিষ্ক্রিয়তায় আমাদের ঘৃণাস্তূপে জাগতিক পরাবাস্তব কাহিনী মাড়িয়ে চলছে নির্লজ্জ বেহায়ার দল।’

‘আসুন, এই ভয়ংকর অপরাধের জবাবদিহি চাই আর বিপন্ন মানবতাকে উদ্ধারে আমরা মানুষ রক্তাক্ত প্রতিবাদে উজ্জীবিত হই। ফিলিস্তিনি শিশুদের সুন্দর পৃথিবী আর সুন্দর ভবিষ্যতের জন্য।’

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে