সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় প্রবাসী বাংলাদেশি মুসলমানরা উদ্যাপন করেছেন পবিত্র ঈদুল ফিতর। ঈদ নামাজের মাধ্যমে শুরু হয় এই উৎসব।

রোববার (৩০ মার্চ) জেনেভার গ্র্যান্ডসাকোনে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত জয়। এসব জামাতে প্রবাসী বাঙালি ছাড়াও সোমালিয়া, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, মরক্কো, বসনিয়া ও আফ্রিকাসহ বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করেন। জামাত শেষে তারা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন।

জেনেভায় মুসলিম প্রধান দেশের মিশন ও জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থায় কর্মরত মুসলমানদের মধ্যে ছিল ঈদের আমেজ।

প্রবাসী বাংলাদেশি মুসলিমরা নামাজ শেষে নিজ বাসভবনে ঈদ আপ্যায়নের ব্যাস্ত হয়ে পড়েন। সারা দিন চলে একে অপরের বাড়িতে ঈদ উদযাপনের নানা আয়োজন।

জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল তাঁর বাসভবন বাংলাদেশ হাউসে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ভেদাভেদ ভুলে জেনেভাপ্রবাসী সকল বাঙালি মুসলিমদের কাছে ঈদের দিনটি অনুকরণীয় আর স্মরণীয় হয়ে থাকবে।ঈদের আয়োজন এই বিদেশবিভুঁইয়ে সত্যিই আলাদা মাত্রা বহন করে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সাম্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের মহিমা। এই মহিমা প্রতিফলিত হোক আমাদের সবার বাস্তব জীবনে।

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।