logo
সুপ্রবাস

ক্যানসাসে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’

এমরান হোসাইন, ক্যানসাস, আমেরিকা১৬ মে ২০২৫
Copied!
ক্যানসাসে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’
অনুষ্ঠানে একঝাঁক মায়ের কেক কাটা। ছবি: লেখকের পাঠানো

মামুনি, আম্মা, মা, আম্মি, মাম্মি, মাতৃ, মাদার—সব আদুরে নাম গায়ে মেখে ক্যানসাসের অগাস্টা শহরে অনুষ্ঠিত হয়েছে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের ছায়াঘেরা অগাস্টায় পরিবার নিয়ে গত রোববার (১১ মে) সকাল থেকে মায়েরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। নানা আয়োজনে দিনভর মাতিয়ে তোলেন মায়ের দল।

মায়ের হাতে ফুল তুলে দেন রিতুল। ছবি–লেখকের পাঠানো
মায়ের হাতে ফুল তুলে দেন রিতুল। ছবি–লেখকের পাঠানো

মায়েরা কিন্তু বাবাদের আনতে ভোলেননি। তাই তো কবি বলেছেন- বিশ্বে যা–কিছু মহান সৃষ্টি চির–কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দুপুর ১২টায় সবাই মিলে ইয়াবড় মজাদার কেক কেটে মা-দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। মাকে অভ্যর্থনা জানিয়ে ছোট ছোট শিশুরা নৃত্য পরিবেশন করে। আনন্দঘন পরিবেশে এতে সব মায়েদের জন্য আকর্ষণীয় গিফটের আয়োজন করা হয়েছে।

কয়েকজন মায়ের হাসিমাখা মুখ। ছবি–লেখকের পাঠানো
কয়েকজন মায়ের হাসিমাখা মুখ। ছবি–লেখকের পাঠানো

মা কাবেরী দাস একমাত্র ছেলে রিতুলকে জড়িয়ে ধরে ছবি তোলেন। ভালোবাসায় সিক্ত মায়ের হাতে ফুল তুলে দেন রিতুল। ক্যানসাস থেকে রিতুল এবার ক্যালিফোর্নিয়া ইউনিভাসিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। অনুষ্ঠানের ফাঁকে আনোয়ারের এক কাপ চা সবার প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে মুখরোচক খাবার পরিবেশন করা হয়েছে।

প্রবাসে এত ব্যবস্ততার মাঝে এত সুন্দর অনুষ্ঠান অয়োজনে ধন্যবাদ জানান মাহপারা করিম, রুপেন দেব, প্রশান্ত বিশ্বাস, সোমবার্তা, বিদ্যূত দে, নাজমূল কবির দিপন, সুবির বড়ুয়া, শুভেচ্ছা চক্রবর্তী প্রমুখ।

আরও দেখুন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

আলোচনা পর্বে ভ্যানক্যুভারে বসবাসরত একজন মুক্তিযোদ্ধাসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সম্পৃক্ত এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ তাদের বক্তব্য দেন।

১৭ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১৮ ঘণ্টা আগে

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

২ দিন আগে

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেণ।

৪ দিন আগে