ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা

কানাডার টরন্টো ফিল্ম ফোরাম ২৪ জানুয়ারি (শুক্রবার) প্রদর্শন করবে যুবরাজ শামীম পরিচালিত বাংলা ফিকশন চলচ্চিত্র ‘আদিম’। স্থানীয় সময় সন্ধ্যা টায় টরন্টোর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে (৩০০০ ডেনফোর্থ অ্যাভিনিউ, ইউনিট ৪) এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

‘আদিম’ গতানুগতিকতা থেকে ব্যতিক্রমী একটি চলচ্চিত্র। ‘আদিম’ নির্মিত হয়েছে গণ-অর্থায়নে। টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে এর শুটিং। এতে অভিনয় করেছে সেই বস্তির বাসিন্দা বাদশা, দুলাল সোহাগী, সাদেক প্রমুখ। ৮৪ মিনিটের এই চলচ্চিত্র বস্তিবাসীদের জীবন তুলে ধরেছে l টঙ্গীর একটি বস্তিতে ধারণ করা এই চলচ্চিত্রে দারিদ্র্য ও বঞ্চনার মধ্যে বেঁচে থাকার এবং মানুষ হিসেবে নিজেদের মর্যাদার জন্য তাদের নিরলস সংগ্রাম মর্মস্পর্শীভাবে চিত্রিত হয়েছে। চলচ্চিত্রটি অপেশাদারদের নিয়ে চিত্রায়ন করায় প্ৰকৃত অর্থেই মানবজীবনের সংগ্রামের আর সত্যতার একটি স্তর যুক্ত হয়েছে।
উল্লেখ্য, 'আদিম’ ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিল এবং ২০২২ সালে NETPAC (Network for the Promotion of Asia Cinema) জুরি পুরস্কার জিতেছিল।

বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের উদীয়মান মুখ যুবরাজ শামীম চিত্রনাট্য লেখার মাধ্যমে তাঁর চলচ্চিত্র নির্মাণের ক্যারিয়ার শুরু করেন। ছবি শেষ করতে গণ-অর্থায়নের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন শামীম।
অনুষ্ঠানে আদিম ছবিটি নিয়ে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র কর্মী শাকিল হান্নান।
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। সবাই সেদিন সাদরে আমন্ত্রিত।

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।