logo
সুপ্রবাস

কুয়ালালামপুরে চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়ার ইফতার

প্রতিনিধি, কুয়ালালামপুর২৮ মার্চ ২০২৫
Copied!
কুয়ালালামপুরে চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়ার ইফতার

চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়া দেশটির রাজধানী কুয়ালালামপুর ইফতার ও দোয়া মাহফিল করেছে। রোববার (২৩ মার্চ) কুয়ালালামপুরের হাংতুয়ায় চকলেট রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়ার সিনিয়র যুগ্ম আহবায়ক ইসকান্দার মনি। স্বাগত বক্তব্য দেন সমিতির উপদেষ্টা লেখক-সাংবাদিক রফিক আহমদ খান।

অনুষ্ঠানে মাহে রমজানের ওপর আলোচনা করেন ইউনিভার্সিটি মালয়ার পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মদ হোসাইন আজহারি।
সমিতির সদস্য তারেক সালামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ব্যবসায়ী শাহাব উদ্দিন মাহমুদ সোহেল, মার্শাল পাভেল, যুগ্ম আহ্বায়ক ফারুকুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক সাদেক উল্লাহ, শাহাব উদ্দিন সিআইপি, সিটি ইউনিভার্সিটির মালয়েশিয়ার পিএইচডি গবেষক আবু রাশেদ মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল ও মোহাম্মদ পারভেজ আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন, ব্যবসায়ী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসাইন, ব্যবসায়ী মোহাম্মদ হারুন, নাঈম উদ্দিন সুমন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ মহিউদ্দিন , আবদুর রহিম, মোহাম্মদ আলম ,সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়ার পিএইচডি গবেষক মঈনুল ইসলাম তুন, মোহাম্মদ মাছুম, জাবেদ ও তৈয়ব প্রমুখ। 

অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারি মোহাম্মদ আলমগীর।
স্বাগত বক্তব্যে রফিক আহমদ খান চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়ার গত দুই বছরের কার্যক্রম তুলে ধরে বলেন, ‘একতা, ভাতৃত্ব, স্বদেশপ্রেম ও মানবকল্যাণের ব্রত নিয়ে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া গঠিত হয়। চট্টগ্রাম সমিতি গত দুই বছরে বিপদগ্রস্ত প্রবাসীদের জন্য কল্যাণমূলক বেশ কিছু কাজ করেছে। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে প্রবাসীদের কল্যাণমূলক কাজগুলো করে থাকে চট্টগ্রাম সমিতি।’

তিনি আরও বলেন, আহ্বায়ক ফজলে নুর বাপ্পি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসকান্দার মনির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া।

আরও দেখুন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

আলোচনা পর্বে ভ্যানক্যুভারে বসবাসরত একজন মুক্তিযোদ্ধাসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সম্পৃক্ত এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ তাদের বক্তব্য দেন।

১০ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১২ ঘণ্টা আগে

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

২ দিন আগে

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেণ।

৪ দিন আগে