logo
সুপ্রবাস

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে০৭ মে ২০২৬
Copied!
জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণ এবং আমদানি প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে ‘বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণ ও সরবরাহ ব্যবস্থা আধুনিকায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৫ মে) এ সভার আয়োজন করে জেদ্দায় নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেট। সভায় প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সঞ্চালনা করেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা।

সভায় জেদ্দা ও আশপাশের অঞ্চলের শীর্ষস্থানীয় বাংলাদেশি ও সৌদি আমদানিকারক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় দেশীয় খাদ্যপণ্যের ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং লজিস্টিকস-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, এ সভায় সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের সভাপতি আবদুর রহমান, এ কে এম শাহজাহান সিরাজি, শেখ জাকির হোসেন, হাবিবুর রহমান রাঢ়ী, সাইফুল ইসলাম মঞ্জু, ইউসুফ মোহাম্মদ দুবাসি, আলি আহমেদ, মনির হোসেন, সাইদুল ইসলাম সুমন, মোহাম্মদ সবুজ, হাবিবুর রহমান বেপারি, তসলিম উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন
সভায় প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন

কনসাল জেনারেল বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ৩০ লাখ বাংলাদেশির পাশাপাশি মূলধারার সৌদি ভোক্তাদের মধ্যেও বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে মানসম্মত পণ্য সরবরাহ ও আধুনিক বিপণন কৌশল গ্রহণ অপরিহার্য।

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য খাদ্যপণ্য রপ্তানিতে প্রণোদনা বৃদ্ধি, যুক্তিসঙ্গত ভাড়ায় দ্রুত বিমানযোগে পণ্য পরিবহন নিশ্চিত করা এবং বন্দরে শুল্কায়ন প্রক্রিয়া সহজীকরণ।

কনসাল জেনারেল এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস প্রদান করেন। তিনি সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এসএফডিএ) নীতিমালা যথাযথভাবে অনুসরণ, আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিং নিশ্চিত করা এবং ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কনস্যুলেট থেকে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভায় ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন, গুণগত মান বজায় রেখে সরবরাহ চেইন আধুনিকায়ন করা গেলে সৌদি বাজারে বাংলাদেশি পণ্য আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে। বিশেষ করে দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি), হিমায়িত মাছ এবং কনফেকশনারি পণ্য সৌদির বড় সুপারমার্কেটগুলোতে সরবরাহ বাড়ানোই এখন প্রধান লক্ষ্য।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে