logo
সুপ্রবাস

কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেলসের ইফতার ও সম্মাননা

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে২০ মার্চ ২০২৫
Copied!
কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেলসের ইফতার ও সম্মাননা

কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন স্কাইটাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্যোগে আয়োজিত হয়েছে ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (১৮ মার্চ) কুয়েত সিটির শার্ক টাওয়ার হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার হিসেবে আবু বকর সিদ্দিকীর ৩ বছর দায়িত্ব পালন শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া, ২০২৪ সালে কুয়েত থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বোচ্চ টিকিট বিক্রেতা হিসেবে প্রথম স্থান অর্জন করায় স্কাইটাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালককে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিমানের বিদায়ী কান্ট্রি ম্যানেজার।

আয়োজনে সভাপতিত্ব করেন স্কাইটাচ ট্রাভেল ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ হোসনে মোবারক।

প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিদায়ী কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, আল আতলা ট্রাভেলসের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার জামিন নাকবি, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহসভাপতি শফিকুল ইসলাম, জাজিরা এয়ারলাইনসের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ফজলুর রহমান।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক সাদেক রিপন ও আল আমিন রানা।

সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সেলিম হাওলাদার ও মহসিন মিঝি।

IMG-20250319-WA0032

অনুষ্ঠানে আবু বকর সিদ্দিকীকে স্কাইটাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ও বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়া, স্কাইটাচ ট্রাভেল এজেন্সির পক্ষ হতে কুয়েত–ঢাকা রুটে ফ্রি ভ্রমণের টিকিটের বিজয়ীর নম্বর ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিকী বলেন, লাল সবুজ পতাকাবাহী আকাশে শান্তির নীড় বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশের সম্পদ। দেশের রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের বিমানে যাতায়তের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অতিরিক্ত হাত ব্যাগেজ আকাশে বিমান যাতায়াতে ঝুঁকি বাড়ায়। এই ঝুঁকি এড়াতে তিনি অতিরিক্ত হাত ব্যাগেজ বহন না করতে এবং পাসপোর্ট নবায়ন করে থাকলে টিকিট বুকিংয়ের আগে সিভিল আইডির তথ্য মিলিয়ে নিতে প্রবাসীদের অনুরোধ করেন। যাতে করে প্রবাসীদের বিমানবন্দরে গিয়ে হয়রানির শিকার না হতে হয়।

তিনি সকল প্রবাসীকে কুয়েতের স্থানীয় আইন মেনে চলার অনুরোধ করেন।

আরও দেখুন

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, "কুয়ালালামপুরের এই হাংতুয়া এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের দেশি খাবারের আসল স্বাদ দেওয়ার জন্য আমরা মেজবান রেস্টুরেন্ট করেছি। যেহেতু এখানে বসবাসরত বাংলাদেশির মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের মানুষ। তাই আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা খাবারও পরিবেশন করব।

৪ দিন আগে

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বিগত বছরগুলোর মতো এবারও বার্লিনের বেঙ্গলিশে কুলটর ফোরামের উদ্যোগে এ উৎসবে শরিক হয়েছিলেন জার্মানপ্রবাসী বাংলাদেশিরা। নারীরা লাল শাড়ি, কপালে টিপ, খোঁপায় রঙিন ফুল ও দেশীয় অলংকার পরে উৎসবে অংশ নেন। পুরুষেরা পরেন লুঙ্গি, ফতুয়া। মাথায় বাঁধেন গামছা।

৪ দিন আগে

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

সভায় বক্তারা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।

৫ দিন আগে

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

দূতাবাস বলছে, চলমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকায় এবং এর ফলে কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় এই সহায়তা কুয়েতের কৌশলগত খাদ্য মজুত শক্তিশালীকরণ এবং জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

৫ দিন আগে