logo
সুপ্রবাস

মন্ট্রিয়েলে উদীচীর ‘দ্রোহের গান আর কবিতা’

গোপেন দেব, মন্ট্রিয়েল, কানাডা২৪ ডিসেম্বর ২০২৪
Copied!
মন্ট্রিয়েলে উদীচীর ‘দ্রোহের গান আর কবিতা’
দ্রোহের গান ও কবিতা’ অনুষ্ঠানে গান ও নৃত‍্য। ছবি: গোপেন দেব

অমানিশার অন্ধকারমুক্ত একটি বৈষম‍্যহীন, নিরাপদ, অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে উদীচী, মন্ট্রিয়েল শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।

১৫ ডিসেম্বর শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ক‍্যাফে রয়াল রেস্টুরেন্টে ‘দ্রোহের গান ও কবিতা’ শীর্ষক এই অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ‍্যক শিল্পী অংশ নেন। গান, নৃত‍্য, আবৃত্তি—প্রতিটি পর্বই ছিল শোষণ–বঞ্চনার বিরুদ্ধে বাঙালির এখনো ‘অধরা’ মুক্তির সংগ্রামের বজ্র–উচ্চারণ।

শিল্পী শর্মিলা ধরের গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় বরাবরের মতোই একটি সাবলীল সুন্দর অনুষ্ঠান পরিবেশন করে উদীচী।

… এ লড়াই মহাকালের খুলবে দুয়ার/ এ লড়াই সূর্য ওঠার আনবে জোয়ার/ এ লড়াই বাঁচার লড়াই/ এ লড়াই জিততে হবে/ এ লড়াই মরণজয়ী করতে হবে রে …’ কিংবা ‘মা গো ভাবনা কেন/ আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে/ তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি/ তোমার ভয় নেই মা/ আমরা প্রতিবাদ করতে জানি…’—এ রকম গণজাগরণী, আত্মপ্রত্যয়ী অনেকগুলো দেশাত্মবোধক গান হয় সম্মিলিত ও একক কণ্ঠে। কবিতায় কিংবা নৃত‍্যেও উঠে আসে সাম‍্য আর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

Udichi 2_11zon

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদীচী, মন্ট্রিয়েল শাখার সভাপতি বাবলা দেব স্বাগত বক্তৃতায় মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে বলেন, এটি রুখে দিতে প্রগতিশীল, গণতান্ত্রিক প্রতিটি শক্তির ঐক্যবদ্ধভাবে নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া এখন সময়ের দাবি।

উল্লেখ‍্য, অনুষ্ঠানের নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছিল প্রতিটি পর্ব। সেখানে আয়োজক সংগঠনের প্রতিনিধির সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য ছাড়া আর কারও বক্তব্য ছিল না। ছিল না বক্তৃতামঞ্চ, ছিল না কোনো সভাপতি, অতিথি।

অনুষ্ঠানজুড়ে ছিল শোক, শ্রদ্ধা আর আবারও একাত্তরের মন্ত্রে উজ্জীবিত হওয়ার আবহ। দ্রোহের গান ও কবিতার চেতনায় সাজানো একটি সুগ্রন্থিত সাংস্কৃতিক অনুষ্ঠান হলভর্তি দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়িত করা হয়।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে