logo
সুপ্রবাস

অষ্টম টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২৪–২৮ আগস্ট

ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা২০ জুন ২০২৫
Copied!
অষ্টম টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২৪–২৮ আগস্ট
টরেন্টো ফিল্ম ফোরামের সদস্যদের উৎসবের সুদৃশ্য ফোল্ডার উন্মোচন

কানাডায় বসবাসকারী বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমী মানুষদের একটি অন্যতম প্ল্যাটফর্ম ‘টরন্টো ফিল্ম ফোরাম’। সংগঠনটি ২০১৪ সালে টরন্টোতে প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য যেকোনো ভাষা, রীতি ও ধারার স্বাধীন শৈল্পিক চলচ্চিত্র প্রদর্শন ও প্রচার করা।

প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে টরন্টো ফিল্ম ফোরাম প্রতি মাসে কানাডার বিভিন্ন কমিউনিটি ও সম্প্রদায়ের মানুষের সাংষ্কৃতিক চিন্তা–চেতনার সমৃদ্ধি বিকাশের নিরিখে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে। সংগঠনটির মাসিক চলচ্চিত্র প্রদর্শন দর্শকদের বিনোদন ও জ্ঞানের বিস্তৃতির জন্য নিঃসন্দেহে এক দুর্দান্ত ভূমিকা পালন করে।

Untitled design

টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা বিশ্বাস করেন, সাংষ্কৃতিকভাবে সুন্দর একটি ভারসাম্যময় সহাবস্থানসহ একটি বহুসংস্কৃতি (multicultural) নির্ভর পরিবেশ সবার জীবনকে আরও রঙিন ও অর্থবহ করে তুলতে পারে। চলচ্চিত্র প্রদর্শনী অন্যদের চিন্তাভাবনা, জীবনযাত্রা এবং সৌন্দর্য রীতি–নীতিকে জানার একটি নুতন দিগন্তকেও উন্মুক্ততা দেয়।

টরন্টো ফিল্ম ফোরাম বহুসংস্কৃতির চিন্তা–চেতনার সৌন্দর্য তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত বহুসংস্কৃতির এক চলচ্চিত্র উৎসব (টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫) আয়োজন করেছে। এটি ফোরামের অষ্টম আয়োজন।

টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল (২০২৫) টরন্টোর সিনেপ্লেক্স ওডিয়ন (এগলিন্টন টাউন সেন্টার, ২২ লেবোভিক অ্যাভিনিউ, স্কারবোরো) এবং মাল্টিকালাচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে (৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউ) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, টরন্টো ফিল্ম ফোরামের প্রথম চলচ্চিত্র উৎসব ২০১৭ সালের ১ জুলাই কানাডার জন্মের ১৫০তম বার্ষিকীতে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এ বছর অষ্টম টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে