logo
সুপ্রবাস

স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

স্পেনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে নেওয়া প্রধান কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

Picture

পরে রাষ্ট্রদূত ও কর্মকর্তা-কর্মচারীরা দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ওপর নির্মিত ২টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Picture 3

আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বায়ান্নোর মহান ভাষা আন্দোলনে প্রাণোৎসর্গকারী শহীদ আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমানসহ সব ভাষা শহীদ এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার বৈপ্লবিক গণঅভ্যুত্থানের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলা ভাষা এবং বাংলাদেশের আবহমানকালের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে প্রবাসীদের, বিশেষত তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

Picture 2

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, স্পেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদ এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার গৌরবময় বৈপ্লবিক গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে