logo
সুপ্রবাস

মালয়েশিয়ায় বিডি এক্সপ্যাটসের বৈশাখী মেলা ২৬ এপ্রিল

রফিক আহমদ খান, মালয়েশিয়া২২ এপ্রিল ২০২৫
Copied!
মালয়েশিয়ায় বিডি এক্সপ্যাটসের বৈশাখী মেলা ২৬ এপ্রিল

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল (শনিবার) কুয়ালালামপুরের মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে (KLSCAH) অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই উৎসব। বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডিএক্সপ্যাটস) উদ্যোগে মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

মেলা আয়োজক কমিটির আহবায়ক অসীম সাহা রায় জানান, ‘মেলাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দিনটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবের আমেজ। নতুন বছর উপলক্ষে আয়োজিত উৎসবে প্রবাসী বাংলাদেশিরা সমবেত হবেন। পোশাক-আশাক, সাজসজ্জা, ভোজন-আড্ডা এবং সাংস্কৃতিক আয়োজনে দিনটি পরিণত করতে চাই এক খাঁটি বাঙালিয়ানার মিলনমেলায়। বাংলা সংস্কৃতির চিরন্তন ঐতিহ্যকে ধারণ করে বৈশাখী মেলাটি শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।’

আয়োজকদের প্রত্যাশা, বিগত বছরের মতো এবারও দলে দলে মেলায় অংশ নেবেন প্রবাসীরা। ধারণা করা হচ্ছে, কয়েক হাজার বাঙালি এই মেলায় সমবেত হবেন।

মেলার প্রধান আকর্ষণসমূহের মধ্যে থাকবে:

শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, বল পাসিং, কাপল গেমস, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো, স্মৃতিচারণসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। থাকবে র‍্যাফেল ড্র যেখানে বেশ কিছু কাপল রিটার্ন টিকিট (প্লেন)সহ প্রায় ৬০টি পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

মেলা কমিটির সদস্য পাভেল সারওয়ার জানান, স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকেও যোগ দেবেন সংগীতশিল্পীরা। তারা এই দিনটিকে করে তুলবেন আরও রঙিন ও প্রাণবন্ত।

মেলা কমিটির যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান রিয়াজ জানান, অংশগ্রহণ ও আয়োজনের ব্যাপকতায় মালয়েশিয়ার বৈশাখী মেলাটি বাংলাদেশের বাইরে বর্ষবরণের অন্যতম বৃহৎ উৎসবে পরিণত হবে। প্রায় এক দশক ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হওয়ায় মালয়েশিয়ার মূলধারার সমাজ ও প্রশাসনও এখন গুরুত্ব সহকারে এই উৎসবকে গ্রহণ করেছে।

দিনব্যাপী এই উৎসবে থাকবে দেশীয় খাবারের দোকান, যেমন পান্তা-ইলিশ এবং নানা ধরনের দেশীয় পণ্যের স্টল, যা আকর্ষণ করবে সকল বয়সের দর্শনার্থীকে।

প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মালয়েশিয়ার স্থানীয় ও অন্যান্য বিদেশিরাও এই বৈশাখী মেলায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। মেলা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে দলমত নির্বিশেষে মালয়েশিয়ায় বসবাসরত সকল বাঙালি-বাংলাদেশিদের বাংলা নববর্ষের এই প্রাণের উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

মেলায় টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের সিটি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে