logo
সুপ্রবাস

স্টকহোমে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী

নাসিম আহমদ, স্টকহোম, সুইডেন১১ এপ্রিল ২০২৫
Copied!
স্টকহোমে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে সুইডেনের রাজধানী স্টকহোমে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সুইডেন শাখা গত রোববার (৬ এপ্রিল) স্টকহোমের সিস্তার একটি হলে মুজিব আদর্শের নেতা–কর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সুইডেন শাখার সহসভাপতি মহিউদ্দীন আহমদ লিটন। যৌথভাবে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আওয়ামী লীগের সুইডেন শাখার সহসভাপতি হাজী জুলফিকার হায়দার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল সদস্য ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনীর আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম তাঁর স্বাগত বক্তব্যে ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশে নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা মামলা নির্যাতনের কথা উল্লেখ করে বলেন আমরা প্রবাসে মুজিব আদর্শের সবাই দেশের নির্যাতিত কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

উপস্থিত নেতাদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কাজী কুদ্দুস, জুলফিকার হায়দার, ইফতেখার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আফছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাছিম আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা নীলা চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়াছেল সরকার, সদস্য আ ফ ম মাছুম, সিনিয়র নেতা জাহিদ রহমান ভুঁইয়া, আল আজাদ মঞ্জু, যুবলীগের সুইডেন শাখার শেখ মাহবুব আলম লাবু।

সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন তাঁর বক্তব্যে বলেন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে নির্যাতন করা হচ্ছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের প্রবাসী সকল নেতাকর্মীদের পদ–পদবী লোভ থেকে সরে এসে প্রবাসে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে দেশে নেতাকর্মীদের পাশে থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

সবশেষে তিনি বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তপন ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান, সদস্য আখতার হোসেন, নাছিমুল ইসলাম, জাহিদ রহমান, পারভীন কবির, বাবুল মিয়া, নুরুল হক চৌধুরী, হেলেনা আক্তার ও যুবলীগের শেখ মিন্টু।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে